
পবিত্র মাহে রমজানের আগে মৌলভীবাজারের কমলগঞ্জে পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা গেছে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে সারা দেশ থেকে আগত পর্যটকেরা এসে উপজেলার বিভিন্ন পর্যটনকেন্দ্রে ভিড় করছেন।
সরেজমিনে দেখা যায়, উপজেলার মাধবপুর লেক, লাউয়াছড়া জাতীয় উদ্যান, ও সবুজ চা-বাগানে পর্যটকের পদচারণায় মুখরিত। দেশের বিভিন্ন জায়গা থেকে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি পরিবার পরিজন নিয়ে ছুটে এসেছেন পর্যটকেরা।
এ উপজেলায় উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র হচ্ছে লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক, বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের স্মৃতিসৌধ, হামহাম জলপ্রপাত, বিভিন্ন খাসিয়া পুঞ্জি, শমশেরনগর গলফ মাঠ, শমশেরনগর বিমানবন্দর, সবুজ চা-বাগানসহ অসংখ্য পর্যটন কেন্দ্র রয়েছে।

উপজেলার মাধবপুর লেকে পরিবার নিয়ে ঘুরতে আশা সাদিক আব্দুলাহ বলেন, পবিত্র রমজানের আগে পরিবার নিয়ে কমলগঞ্জ ঘুরতে এসেছি। এখানে আসলে একসঙ্গে অনেকগুলো পর্যটনকেন্দ্র দেখা যায়। যা অন্য কোনো উপজেলায় পাওয়া যায় না। এই এলাকার পর্যটন শিল্পকে আরও সমৃদ্ধ করতে হবে। তাহলে আরও অনেক পর্যটক আসবেন।
টুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের পুলিশ পরিদর্শক (নি:) মো. কামরুল হোসেন চৌধুরী বলেন, কমলগঞ্জ-শ্রীমঙ্গলে আগত পর্যটকদের নিরাপত্তার জন্য সব সময় টুরিস্ট পুলিশ কাজ করছে। এখানে সারা বছর দেশ বিদেশের পর্যটক ঘুরতে আসেন।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, পর্যটকদের নিরাপত্তার জন্য টুরিস্ট পুলিশের পাশাপাশি কমলগঞ্জ থানা-পুলিশ কাজ করছে। পর্যটকেরা যেন নির্বিঘ্নে চলাফেরা করতে পারেন এ জন্য আমরা সব সময় কাজ করছি।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে