
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবল বাতাসে নৌকা ডুবে রহিমা বেগম (৭৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই বৃদ্ধার নাতবউ মল্লিকা বেগম (৪৫) নামের শারীরিক প্রতিবন্ধি নারী নিখোঁজ রয়েছেন।
আজ শুক্রবার দুপুরে উপজেলার নলুয়ার হাওরে হামহামির বিল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রহিমা বেগম দিরাই উপজেলার জগদল ইউনিয়নের কালধর গ্রামের মৃত আব্দুল কাদিরের স্ত্রী এবং নিখোঁজ মল্লিকা বেগম তাঁদের নাতবউ।
বিষয়টি নিশ্চিত করে জগদল ইউনিয়ন পরিষদের সদস্য রুমন মিয়া চৌধুরী বলেন, একই পরিবারের ছয়জন নৌকাযোগে জগন্নাথপুর থেকে দিরাই আসার পথে নলুয়ার হাওরে প্রবল বাতাসে নৌকাটি ডুবে যায়। এসময় নৌকার মাঝিসহ পাঁচজন সাঁতার কেটে পাড়ে উঠেন। বাকি দুজন পানিতে ডুবে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় ওই বৃদ্ধাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। তবে প্রতিবন্ধী ওই নারী নিখোঁজ রয়েছেন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ওই বৃদ্ধার স্বজনদের কোন অভিযোগ না থাকায় লাশটি ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, নিখোঁজ ওই প্রতিবন্ধী নারীকে উদ্ধারে পুলিশ কাজ করছে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২২ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে