
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান। এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী।
গতকাল সোমবার রাতে পৌর শহরের বাদেমনসুর এলাকার নিজ বাসায় দলীয় নেতা-কর্মী, সমর্থকদের নিয়ে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন তিনি। সভায় সফি আহমদ সলমান বলেন, ‘উপজেলার সর্বস্তরের জনগণের দোয়া ও ভালোবাসা নিয়ে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলাম। এ উপজেলাকে স্মার্ট, মডেল ও সন্ত্রাসমুক্ত হিসেবে গড়ে তুলব। সেই সঙ্গে যোগাযোগব্যবস্থার আমূল পরিবর্তনে আমার জীবন বিসর্জন দিতে প্রস্তুত আছি।’
কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদটি শূন্য ঘোষণা চেয়ে প্রজ্ঞাপন জারি করার জন্য স্থানীয় সরকার বিভাগের কাছে তাঁর আবেদনটি পাঠিয়েছেন বলে জানান তিনি। এর আগে সোমবার সকালে উপজেলা নির্বাচন অফিস থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মতবিনিময় সভায় উপস্থিত থেকে আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সদস্য মুহিম খান, জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক জাফর আহমদ গিলমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদির, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই হাদী প্রমুখ।
সফি আহমদ সলমান উপজেলার কাদিপুর ইউনিয়ন পরিষদের তিনবারের চেয়ারম্যান ছিলেন এবং গত উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী আ স ম কামরুল ইসলামকে বিপুল ভোটে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে