
সিলেটের কোম্পানীগঞ্জ থানা সদরে দোকানে মোবাইলে চার্জ দেওয়া নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। আজ শনিবার বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার থানার সদর পয়েন্টে চলে এই সংর্ঘষ।
আহতদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তাৎক্ষণিকভাবে কারও নাম জানা সম্ভব হয়নি। তবে কমপক্ষে ৫০ জন চিকিৎসার জন্য এসেছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
সংর্ঘষের সময় দোকানে ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ব্যর্থ হয়। পরে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয়।
কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শাকেরা খাতুন রুপি আজকের পত্রিকাকে জানান, এখন পর্যন্ত (১১ টা ৫০ মিনিট) ৫০ জন চিকিৎসা নিয়েছেন কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে। এরমধ্যে ২ জনের অবস্থা গুরুতর হওয়ায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বর্ণি গ্রামের এক ব্যক্তির সঙ্গে মোবাইলে চার্জ দেওয়া নিয়ে কাঠাঁলবাড়ী গ্রামের এক ব্যক্তির তর্কাতর্কি হয়। সেখানে তাকে মারধরের ঘটনায় বর্ণি গ্রামের লোকজন সড়কে গাড়ি আটকে অবরোধ করেন। পরে থানা সদরে কোম্পানীগঞ্জ, বর্ণি ও কাঁঠালবাড়ী ৩ গ্রামের লোকজনের মধ্যে দেশি অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া হয় ও সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হন।
কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও সেনাবাহিনীর লোকজন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর লোকজন অবস্থান করছে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে