
সিলেটের বিশ্বনাথে বিদ্যুৎ-গ্যাস, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, পাঠ্যপুস্তকে বিতর্কিত বিষয়বস্তু সংযোজনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামি আন্দোলন বাংলাদেশ। আজ শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর পৌর শহরে এই কর্মসূচি পালিত হয়। ইসলামি আন্দোলন বাংলাদেশের বিশ্বনাথ উপজেলা শাখার নেতা-কর্মীরা এতে অংশ নেন।
জুমার নামাজের পর পৌর শহরের পুরানবাজার মোড় থেকে মিছিলটি শুরু হয়। পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি বাসিয়া সেতুর ওপর সমাবেশে মিলিত হয়।
এই কর্মসূচিতে ইসলামি আন্দোলন নেতা মাসুক মিয়া সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশের বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ আমির উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ বিশ্বনাথ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাসুকুর রহমান শিকদার, সিলেট জেলা ছাত্র আন্দোলন শাখার সভাপতি আরিফুল ইসলাম শামীম, বিশ্বনাথ উপজেলা ছাত্র আন্দোলনের সভাপতি আব্বাস আলী, সাধারণ সম্পাদক খালেদ আহমদ, উপজেলা মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক সাদেক আলী, উপজেলা যুব আন্দোলনের সভাপতি মারুফ আলী।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২২ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৩ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৮ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে