ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে এবার এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসি বা এক্সিম ব্যাংকের পরিচালন পর্ষদ ভেঙে পুনর্গঠন করে দিল বাংলাদেশ ব্যাংক। দীর্ঘদিনের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার ও তার স্ত্রী নাছরিন ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে।
একইসঙ্গে তিনজন শেয়ারহোল্ডারসহ ৫ পরিচালক নিয়োগ দিয়ে পরিচালনা পর্ষদের নতুন বোর্ড গঠন করে দেওয়া হয়েছে। নতুন পরিচালক হলেন ব্যাংকটির শেয়ারহোল্ডার মো. নজরুল ইসলাম স্বপন, মো. নুরুল আমিন, অঞ্জন কুমার সাহা এবং স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক এস এম রেজাউল করিম ও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট খন্দকার মামুন। নতুন পর্ষদে পরিচালকদের মধ্যে শেয়ারহোল্ডার তিনজন আগেও ব্যাংকটির পরিচালক ছিলেন।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এক আদেশে পর্ষদ বাতিল করা হয়। এর মাধ্যমে ব্যাংকের উদ্যোক্তাদের সংগঠন বিএবি চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের হাত থেকে মুক্ত হলো এক্সিম ব্যাংক। এতদিন মজুমদার এক্সিম ব্যাংকের চেয়ারম্যান এবং তার স্ত্রী নাছরিন ইসলাম পরিচালক ছিলেন।
এদিকে এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে পাঠানো আদেশে বলা হয়, আমানতকারী ও ব্যাংকের স্বার্থ সংরক্ষণ ও সুশাসন নিশ্চিত করতে ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করা হয়েছে।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৫ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২০ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
২০ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১ দিন আগে