
২০২৪-২৫ অর্থবছরের বাজেটে বিভিন্ন স্তরের সিগারেটের দাম বাড়ানো এবং নিম্নমানের সিগারেটের সম্পূরক শুল্ক ৫ শতাংশ বাড়িয়ে ৬৩ শতাংশ করার সুপারিশ করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান উন্নয়ন সমন্বয়। এতে সরকারের অতিরিক্ত রাজস্ব আয় হবে ১০ হাজার কোটি টাকা।
গতকাল রাজধানীর বিয়াম মিলনায়তনে ‘সিগারেটের ওপর কার্যকর করারোপ’বিষয়ক জাতীয় সংলাপের আয়োজন করে উন্নয়ন সমন্বয়। সংগঠনটির সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমানের সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথি ছিলেন সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম এ মান্নান।
সংলাপে অংশ নেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, ঢাকা-১০ আসনের ফেরদৌস আহমেদ, সংরক্ষিত মহিলা-৭ আসনের জারা জাবীন মাহবুব, জামালপুর-৪ আসনের আব্দুর রশিদ এবং রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহা. আসাদুজ্জামান আসাদ।
বাজেটে নিম্ন, মধ্যম, উচ্চ ও প্রিমিয়াম স্তরের সিগারেটের খুচরা মূল্য যথাক্রমে ৩৩, ১৯, ১৫ ও ১৩ শতাংশ বাড়ানোর সুপারিশ জানিয়েছে উন্নয়ন সমন্বয়।
এম এ মান্নান বলেন, ‘সিগারেটের দাম ও শুল্ক বাড়ানোর উদ্দেশ্য ভালো, তাই ভয়ের কোনো কারণ নেই। আমরা এ বিষয়ে সোচ্চার থাকার চেষ্টা করব।’
স্বাগত বক্তব্যে আতিউর রহমান বলেন, এটা বাস্তবায়ন হলে আরও ১০ হাজার কোটি টাকা বেশি রাজস্ব আদায় হবে। প্রতিবছর সিগারেট থেকে সরকারের রাজস্ব আসে ২২ হাজার ৮০০ কোটি টাকা। অথচ তামাকজনিত রোগের চিকিৎসা বাবদ সরকারের খরচ হয় ৩০ হাজার ৫০০ কোটি টাকা।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৫ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২০ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
২০ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১ দিন আগে