দেশের সর্বকনিষ্ঠ এয়ারলাইন হিসেবে আইএটিএ অপারেশনাল সেফটি অডিট (আইওএসএ) সনদ পেল বেসরকারি এয়ারলাইন এয়ার এ্যাস্ট্রা। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আয়াটা) প্রণোদিত আইএটিএ অপারেশনাল সেফটি অডিট (আইওএসএ) একটি বিশ্বমানের মানদণ্ড নিরূপণী অডিট যা এয়ারলাইনসের নিরাপদ পরিচালনা নিশ্চিত করে।
গত এক দশকে আইওএসএ নিরাপত্তা নিশ্চিত করার জন্য এয়ারলাইনসের অপারেশনাল ম্যানেজমেন্ট এবং কন্ট্রোল সিস্টেমের মূল্যায়ন করার জন্য সবচেয়ে স্বীকৃত সিস্টেমে পরিণত হয়েছে। পরিসংখ্যান অনুসারে, নন-আইওএসএ এয়ারলাইনগুলো আইওএসএ-নিবন্ধিত এয়ারলাইনগুলোর তুলনায় ০৩ গুণ বেশি দুর্ঘটনার সম্মুখীন হয়েছে।
এয়ার এ্যাস্ট্রা কমার্শিয়াল ফ্লাইট পরিচালনা শুরু করার মাত্র ২০ মাসের মধ্যে এই মর্যাদা অর্জন করল। আইওএসএ এয়ারলাইন হিসেবে এয়ার এ্যাস্ট্রা কেবল বাংলাদেশের সবচেয়ে কম বয়সী এয়ারলাইনই নয়, বিশ্বের সর্বকনিষ্ঠ বিমান পরিষেবা সংস্থাগুলোর মধ্যেও পরিণত করেছে।
ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আয়াটা) কঠোর মানদণ্ড অনুযায়ী নিরীক্ষার মাধ্যমে যুক্তরাষ্ট্র ভিত্তিক অডিট অর্গানাইজেশন আরগস প্রস ২০২৩ সালের সেপ্টেম্বরে এয়ার এ্যাস্ট্রার অডিটটি সম্পন্ন করে।
এয়ার এ্যাস্ট্রার সিইও ইমরান আসিফ বলেন, ‘বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার প্রথম দিকেই এয়ার এ্যাস্ট্রার আইওএসএ নিবন্ধনের প্রয়াস আমাদের ফ্লাইটের যাত্রীদের নিরাপদ এবং নিশ্চিন্তে ভ্রমণ করার প্রতিশ্রুতি প্রদর্শন করে, যাতে যাত্রীরা আমাদের সঙ্গে ভ্রমণ করার সময় মানসিক শান্তি নিয়ে নিশ্চিন্তে ভ্রমণ করতে পারেন।’
এয়ার এ্যাস্ট্রা বর্তমানে ঢাকা-কক্সবাজার-ঢাকা, ঢাকা-চট্টগ্রাম-ঢাকা, ঢাকা-সিলেট-ঢাকা এবং ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে প্রতিদিন ১৪টি ফ্লাইট পরিচালনা করছে। এয়ার এ্যাস্ট্রার বহরে বর্তমানে চারটি এটিআর ৭২-৬০০ উড়োজাহাজ রয়েছে, যা ফ্রান্সে নির্মিত সর্বাধুনিক প্রযুক্তির নিরাপদ টার্বোপ্রপ উড়োজাহাজ।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
৩ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
২০ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে