
২০০৮ সালে সবশেষ অস্ট্রেলিয়া সফরে দ্বিপক্ষীয় সিরিজ খেলেছিল বাংলাদেশ। এরপর দুটি আইসিসি ইভেন্ট খেলতে অস্ট্রেলিয়ায় গেলেও দ্বিপক্ষীয় সিরিজ খেলেনি বাংলাদেশ। এবার বাংলাদেশের সেই অপেক্ষা ফুরোতে যাচ্ছে।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের দ্বিপক্ষীয় সিরিজ খেলার কথা ছিল ২০২৭ সালে। কিন্তু সেই বছরের মার্চে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) টেস্টের দেড় শ বছর পূর্তিতে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড খেলবে বিশেষ টেস্ট। তা ছাড়া বিভিন্ন ম্যাচের কারণে অস্ট্রেলিয়ার স্টেডিয়ামগুলো তখন ব্যস্ত থাকবে। এ কারণে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজটি ২০২৬ সালে আয়োজন করার পরিকল্পনা রয়েছে। ক্রিকইনফোর এক প্রতিবেদনে পরশু জানা গেছে, নর্দার্ন টেরিটরিতে বাংলাদেশ-অস্ট্রেলিয়া দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে। তবে সূচি এখনো চূড়ান্ত হয়নি।
২০২৫-২৬ মৌসুমে ঘরের মাঠে ব্যস্ত সময়ই কাটবে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) পরশু যে সূচি প্রকাশ করেছে, সেখানে দেখা গেছে এ বছরের আগস্টে শুরুটা হবে দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে। এই সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা। সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি হবে ডারউইনের টিআইও স্টেডিয়ামে। কেয়ার্নসে হবে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ও প্রথম ওয়ানডে। শেষ দুই ওয়ানডে হবে ম্যাকেতে। অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়েই ডারউইনের আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের ১৭ বছরের অপেক্ষা শেষ হবে।
দক্ষিণ আফ্রিকার পর ভারতকে আতিথেয়তা দেবে অস্ট্রেলিয়া। ভারত-অস্ট্রেলিয়া খেলবে তিন ওয়ানডে ও পাঁচ টি-টোয়েন্টি। ১৯ অক্টোবর পার্থে ওয়ানডে দিয়ে শুরু। ৮ নভেম্বর ব্রিসবেনের গ্যাবায় টি-টোয়েন্টির মাধ্যমে সাদা বলের সিরিজ শেষ করবে ভারত ও অস্ট্রেলিয়া। এই সিরিজের পর দ্রুতই মাঠে গড়াবে অ্যাশেজ। ২১ নভেম্বর পার্থে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ।
২০০৮-এর সেই সিরিজের পর তিনবার দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। সবশেষ ২০২১ সালে মিরপুরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে এই দুই দল। বাংলাদেশ ৪-১ ব্যবধানে জেতে সিরিজ।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
২ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৪ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৪ ঘণ্টা আগে