একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ এবং ২০২২–২৩ অর্থ বছরের বাজেট অধিবেশন আগামী ৪ জুলাই পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদ কার্য উপদেষ্টা কমিটির ৮ম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি সভায় সভাপতিত্ব করেন।
কমিটির সদস্য সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় অংশগ্রহণ করেন। এ ছাড়া, সভায় অংশগ্রহণ করেন কমিটির সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আনিসুল হক, গোলাম মোহাম্মদ কাদের, আনিসুল ইসলাম মাহমুদ, নূর-ই-আলম চৌধুরী ও আবদুস সাত্তার ভূঞা।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, প্রতিদিন বাদ আসর অধিবেশন শুরু হবে এবং শুক্র ও শনিবার অধিবেশন অনুষ্ঠিত হবে না। এর আগে, গত ৮ জুন পদ্মা সেতুর ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয় এবং ৯ জুন বিকেল ৩টায় ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। ১২ জুন ২০২১-২২ অর্থবছরের সম্পূরক বাজেট সম্পর্কে সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। ১৩ জুন অনুষ্ঠিত হবে ২০২১-২২ অর্থবছরের সম্পূরক বাজেটে অন্তর্ভুক্ত দায়যুক্ত ব্যয়ের ওপর আলোচনা এবং নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল–২০২২ উত্থাপন, বিবেচনা ও পাস করা হবে। ২৯ জুন অর্থবিল–২০২২ বিবেচনা ও পাস এবং ৩০ জুন, নির্দিষ্টকরণ বিল–২০২২ উত্থাপন, বিবেচনা ও পাস করা হবে।
এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৭১টি ও অন্যান্য মন্ত্রীদের জন্য ১ হাজার ৫৫০টি প্রশ্নসহ মোট ১ হাজার ৬২১টি প্রশ্ন পাওয়া গেছে এবং বিধি-৭১ এ মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে ৩৭ টি। বেসরকারি সদস্যদের বিলের কোনো নোটিশ পাওয়া যায়নি। পূর্বে অনিষ্পন্ন ১০টি বেসরকারি বিলের মধ্যে সংসদে উত্থাপিত ও কমিটিতে প্রেরিত ১ টি, সংসদে উত্থাপনের অপেক্ষায় ৪ টি, রাষ্ট্রপতির সুপারিশ সংগ্রহ করে বিলের প্রস্তাবককে প্রেরিত ১টি এবং কর্তৃপক্ষের পরীক্ষাধীন রয়েছে ৪টি বিল। এ অধিবেশনে প্রাপ্ত ৪টি সরকারি বিলের নোটিশসহ কমিটিতে পরীক্ষাধীন ৫টি এবং পাসের অপেক্ষায় ১টি সরকারি বিল রয়েছে।
সংসদ কার্য উপদেষ্টা কমিটির সভাটি সঞ্চালনা করেন সংসদ সচিব কে এম আব্দুস সালাম। এতে সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
২ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৮ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে