দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য বিক্রির লক্ষ্যে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে রাজধানীর মোহাম্মদপুরে চালু হচ্ছে ‘জনতার বাজার-১’। এই বাজারে জেলা প্রশাসনের নির্ধারিত মূল্যে মাছ, মাংস, দুধ, ডিম ও সবজি বিক্রি করা হবে। বিশেষ করে রমজান মাসে ভোক্তারা ন্যায্যমূল্যে প্রয়োজনীয় পণ্য পাবেন। পাশাপাশি মজুত ব্যবস্থাপনা ও রিয়েল টাইম মূল্যের তথ্য প্রদর্শনের জন্য একটি আধুনিক সফটওয়্যার চালু করা হবে।
আজ বুধবার রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় ‘জনতার বাজার-১’-এর উদ্বোধন করবেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, ঢাকা বিভাগীয় কমিশনার এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। পরে রাজধানীর আরও পাঁচটি স্থানে আউটলেট চালু হবে। এর আগে গত জানুয়ারিতে ঢাকার জেলা প্রশাসক এই বাজার চালুর ঘোষণা দেন।
জেলা প্রশাসক তানভীর আহমেদ জানিয়েছেন, এই প্রকল্পের মূল লক্ষ্য হলো মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমিয়ে কৃষকদের সরাসরি ভোক্তাদের সঙ্গে সংযুক্ত করা এবং পণ্যের দাম স্থিতিশীল রাখা। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য ন্যায্যমূল্য নিশ্চিত করার পাশাপাশি কৃষক ও ভোক্তাদের মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করা। প্রাথমিকভাবে ঢাকায় ছয়টি বাজার স্থাপন করা হবে এবং ভবিষ্যতে এই উদ্যোগ আরও সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে।’
ঢাকা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নির্ধারিত ছয়টি স্থানের মধ্যে রয়েছে—মোহাম্মদপুরের ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের কাছে, মিরপুর গোলারটেক মাঠ, কামরাঙ্গীরচরের কুনরাঘাট মেডিকেল মোড়, বাড্ডার বড় বেরাইদ বাজার, গুলশানের ঢেলনা মসজিদ মাঠ এবং ডেমরার সারুলিয়া বাজার।
পণ্যের মূল্য নির্ধারণে পরিবহন খরচ এবং উদ্যোক্তাদের জন্য যুক্তিসংগত লাভের বিষয়টি বিবেচনা করা হবে। বাজার পরিচালনায় স্থানীয় উদ্যোক্তা, শিক্ষার্থী এবং বেকার যুবকদের অন্তর্ভুক্ত করা হবে।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১২ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৭ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১৭ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১৯ ঘণ্টা আগে