ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায় নতুন করে সম্পূরক শুল্ক আরোপের ফলে বৈধ আইএসপি (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার) প্রতিষ্ঠানগুলো চরম সংকটে পড়েছে। গ্রাহক কমছে বৈধ আইএসপির এবং এ সুযোগে গ্রাহক বাড়ছে অবৈধ আইএসপিগুলোর।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর ডেইলি স্টার সেন্টারে আয়োজিত ‘ইন্টারনেট এক্সেস নিশ্চিত করা: চ্যালেঞ্জ ও সুপারিশ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব উদ্বেগ প্রকাশ করেন। বৈঠকের আয়োজন করে টেকনোলজি ইন্ডাস্ট্রি পলিসি অ্যাডভোকেসি প্ল্যাটফর্ম (টিপাপ)। বক্তারা বলেন, ইন্টারনেট সেবার ওপর বাড়তি ভ্যাট-ট্যাক্স আরোপের পরিবর্তে দেশের মানুষের কাছে সাশ্রয়ী দামে এই সেবা পৌঁছে দেওয়ার ওপর জোর দেওয়া উচিত। তাঁদের দাবি, ভ্যাট প্রত্যাহার না করা হলে ইন্টারনেট সেবার সংকট আরও বাড়বে এবং বৈধ প্রতিষ্ঠানের টিকে থাকা কঠিন হয়ে পড়বে।
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি ইমদাদুল হক বলেন, ‘বর্তমানে ১ হাজার টাকার ইন্টারনেট প্যাকেজে ১৫৫ টাকা সরাসরি সরকার নিয়ে যাবে। এ ধরনের শুল্কের কারণে গ্রাহকদের কাছ থেকে বেশি বিল চাইলে তাদের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন তৈরি হবে। এ সুযোগে গ্রাহকেরা সস্তা কিন্তু নিম্নমানের সেবা দেওয়া অবৈধ আইএসপিগুলোর দিকে ঝুঁকবে। এর ফলে বৈধ আইএসপি গ্রাহক হারাবে। আমাদের খরচ যত দিন পর্যন্ত না কমবে, তত দিন পর্যন্ত গ্রাহক মানসম্মত সেবা পাবে না।’
বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, সরকার অপারেটরদের কাছ থেকে শতকরা ৭০-৮০ ভাগ রাজস্ব আদায় করছে। এর ফলে মোবাইল ও ইন্টারনেট সেবার মান দিন দিন কমে যাচ্ছে। সম্পূরক শুল্ক প্রত্যাহার করা না হলে এনবিআর এবং প্রয়োজনে সচিবালয় ঘেরাও করব। সরকারের এমন সিদ্ধান্ত পুরোপুরি বিবেচনাহীন।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৮ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১৯ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
২১ ঘণ্টা আগে