
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘যুদ্ধের সময় আমার বয়স ছিল সাড়ে ১২ বছর। তবু আমার বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু কেউ আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগও দেয়নি, সাক্ষ্যও দেয়নি। হিন্দু ভাইয়েরাও তাতে রাজি হয়নি। আমি সে সময় জামায়াতে ইসলামীও করতাম না। আমি তখন অন্য একটা সংগঠন করতাম। যেটা বলতে এখন লজ্জা হয়।’
গতকাল মঙ্গলবার বিকেলে নিজ এলাকা মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডাকবাংলো মাঠে উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘জন্মস্থানের একটা মায়া, একটা ভালোবাসা আছে। ২৪ বছর পর আপনাদের সামনে কথা বলার সুযোগ হয়েছে। কুলাউড়ার মানুষ যেভাবে আমাকে চেনে, অন্য কেউ সেভাবে চেনে না। আমি কি যুদ্ধাপরাধী? না, অথচ আমার বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা দেওয়ার চেষ্টা করা হয়েছে।’
জামায়াতের আমির বলেন, ‘বিগত জালিম সরকারের আমলে আমরা ১১ জন শীর্ষ নেতাকে হারিয়েছি; ৫ শতাধিক মানুষ পঙ্গু হয়েছে; হাজার হাজার মানুষ হামলা-মামলার শিকার হয়ে দেশ ছেড়ে বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। সাড়ে ১৩ বছর সারা দেশে দলীয় কার্যালয় সিলগালা করে বন্ধ রাখা হয়েছিল। জামায়াতের নিবন্ধনও কেড়ে নেওয়া হয়।’
শফিকুর রহমান বলেন, ‘ছাত্রদের কোটা আন্দোলন দেশের সব মানুষের আন্দোলন ছিল, কোনো দল বা গোষ্ঠীর আন্দোলন ছিল না। ওই আন্দোলনের কৃতিত্ব ছাত্র-জনতার। বাংলাদেশকে আল্লাহ জালিমের কবল থেকে মুক্ত করেছেন। ফিলিস্তিনকেও যেন আল্লাহ জালিমের হাত থেকে মুক্ত করে দেন।’
প্রসঙ্গত, ডা. শফিকুর রহমান কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের তুলাপুর গ্রামের বাসিন্দা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে জামায়াতের জেলা আমির ইঞ্জিনিয়ার মো. সায়েদ আলীকে দলীয় প্রার্থী ঘোষণা করেছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে