
বৈদেশিক মুদ্রার লেনদেনে তদারকি বাড়াতে রপ্তানি তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পূর্ণ অনলাইনভিত্তিক করছে কেন্দ্রীয় ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকের রপ্তানি সংক্রান্ত সব তথ্য এখন থেকে আর কাগজে নেবে না বাংলাদেশ ব্যাংক। এত দিন অনলাইনের পাশাপাশি প্রতি মাসে কাগজে রপ্তানি তথ্য জমা দিত ব্যাংকগুলো।
আজ রোববার নতুন সিদ্ধান্ত দিয়ে প্রজ্ঞাপন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বৈদেশিক মুদ্রা লেনদেন ব্যবস্থা পেপার লেস (কাগজবিহীন) করা ও লেনদেন তথ্য নিয়মিত তদারকি করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে ‘ইজ অব ডুয়িং বিজনেস’ বা ব্যবসায় পরিবেশ সহজ হবে। এ জন্য ‘অনলাইন ফরেন এক্সচেঞ্জ ট্রানজেকশন মনিটরিং অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম (এফএক্স ড্যাশবোর্ড) ’ চালু করেছে কেন্দ্রীয় ব্যাংক। ড্যাশবোর্ডের তথ্য পর্যালোচনা করে বৈদেশিক মুদ্রা বাজার তদারকি ও প্রতিটি লেনদেন সহজেই আরও নিবিড় তদারকির আওতায় আনা যাবে বলে আশা করা হচ্ছে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, রপ্তানি সংক্রান্ত তথ্য যেমন: রপ্তানির পরিমাণ, আয়, বকেয়া হলে সেটির কারণ, মামলার বিষয়, রপ্তানি বিল, রপ্তানি আয়ের বিষয়ে উদ্যোক্তাদের দাবি ইত্যাদি এখন থেকে বাংলাদেশ ব্যাংকে অনলাইনে জমা দিতে হবে। রপ্তানি আয় প্রত্যাবাসনের সার্টিফিকেট (সনদ) দিতে হবে অনলাইনে।
নির্ধারিত সার্ভারে রপ্তানি সংক্রান্ত কোনো অতিরিক্ত তথ্য থাকলে তাও জানাতে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়ে বলা হয়, বকেয়া হওয়া রপ্তানি আয়ের তথ্য প্রতি মাসের ১০ তারিখের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের ‘অনলাইন এক্সপোর্ট মনিটরিং সিস্টেম (ওইএমএস) ’–এ জমা দিতে হবে। রপ্তানি আয় বকেয়া হওয়ার কারণ ও তা দেশে আনতে ব্যাংকের পক্ষ থেকে নেওয়া উদ্যোগগুলোও জানাতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
২ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৮ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে