প্রকাশনা, মোড়কজাত ও ওষুধশিল্পের প্রধান কাঁচামাল পেপার ও পেপার বোর্ড আমদানিতে সর্বোচ্চ ৫ শতাংশ শুল্ক (কাস্টমস ডিউটি বা সিডি) আরোপের দাবি জানিয়েছেন আমদানিকারক ও ব্যবসায়ীরা। গতকাল রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটকে সামনে রেখে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ পেপার ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পেপার মার্চেন্ট অ্যাসোসিয়েশন, মেট্রোপলিটন প্রেস ওনার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ এবং চট্টগ্রাম কাগজ ও সেলোফিন ব্যবসায়ী গ্রুপ।
সংগঠনগুলো ব্যবসায়িক শৃঙ্খলা বৃদ্ধি, দুর্নীতি কমানো, রাজস্ব ফাঁকি রোধ এবং কাগজ ও প্যাকেজিং খাতে ৫ লাখের বেশি শ্রমিকের কর্মসংস্থান রক্ষার লক্ষ্যে বেশ কিছু সুপারিশ উপস্থাপন করে। তাদের দাবির মধ্যে অন্যতম ছিল উচ্চমানের কাগজ ও পেপার বোর্ড (এইচএস কোড ৪৮১০) আমদানিতে ৫ শতাংশ কাস্টমস ডিউটি নির্ধারণ, যা প্রকাশনা, প্যাকেজিং ও ফার্মাসিউটিক্যালস খাতের জন্য অপরিহার্য কাঁচামাল।
বাংলাদেশ পেপার ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সফিকুল ইসলাম ভরসা বলেন, প্লাস্টিক শিল্পের মতো ৫ শতাংশ কাস্টমস ডিউটি নির্ধারণ করলে দুর্নীতি কমবে, রাজস্ব ফাঁকি রোধ হবে এবং সরকারের রাজস্ব হাজার হাজার কোটি টাকা বৃদ্ধি পাবে।
চট্টগ্রাম কাগজ ও সেলোফিন ব্যবসায়ী গ্রুপের সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল বলেন, ‘বর্তমানে আপিল ট্রাইব্যুনালে আয়কর আপিলের জন্য ১০ শতাংশ এবং হাইকোর্টে ২৫ শতাংশ অগ্রিম জমা দিতে হয়। আমরা উভয় ক্ষেত্রেই ৫ শতাংশ করার দাবি জানাই, যাতে অসাধু কর্মকর্তাদের হয়রানি বন্ধ হয়। ভ্যাট আপিলের ক্ষেত্রেও ১০ শতাংশ জমা রাখার নিয়ম ৫ শতাংশে নামিয়ে আনা উচিত, যাতে অযথা আপত্তি ও অডিট ইস্যু কমে এবং ব্যবসায়িক পরিবেশ সহজ হয়।’

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৫ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২০ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
২০ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১ দিন আগে