
ব্যাগেজ রুলসের আওতায় বিদেশ থেকে যাত্রীর সঙ্গে মোবাইল ফোন আনার ক্ষেত্রে নতুন নিয়ম চালু করছে সরকার। এখন মোট তিনটি ফোন আনতে পারবেন একজন যাত্রী। তবে এর মধ্যে সর্বোচ্চ দুটি ব্যবহৃত ফোন শুল্ক ছাড়া ও একটি নতুন ফোন শুল্ক পরিশোধ করে আনা যাবে।
আজ বৃহস্পতিবার সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ প্রস্তাব করেন।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ব্যাগেজ বিধিমালার ‘বিধি ৩ এর উপবিধি (৫) এ উল্লিখিত বিধানে দুটি মোবাইল ফোন সকল প্রকার শুল্ক-কর পরিশোধ ব্যতিরেকে খালাসের পরিবর্তে ব্যবহৃত সর্বোচ্চ দুইটি মোবাইল ফোন সকল প্রকার শুল্ক-কর পরিশোধ ব্যতিরেকে খালাসের বিধান এবং শুল্ক-কর পরিশোধসাপেক্ষে একটি নতুন মোবাইল ফোন আমদানি করার বিধান প্রতিস্থাপন করার সুপারিশ করছি।
বিদ্যমান ব্যাগেজ বিধিমালার অধীনে একজন যাত্রী শুল্ক ও কর পরিশোধ ছাড়া দুটি নতুন মোবাইল ফোন বিদেশ থেকে আনতে পারেন। কিন্তু এখন থেকে আর এ সুবিধা থাকছে না। এখন একটি নতুন ফোন আনা যাবে। কিন্তু শুল্ক দিতে হবে।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
৩ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৯ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে