
দেশের খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ধান, দুগ্ধ, মৎস্য, গরু মোটাতাজাকরণ, শাকসবজি, ফুল-ফসল উৎপাদনের পাশাপাশি ঋণের আওতা বাড়াতে নতুন নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
নতুন ঋণের আওতায় যুক্ত হয়েছে ছাগল, ভেড়া ও গাড়ল পালন। মূলত কৃষি উৎপাদন, নারীর ক্ষমতায়ন এবং অর্থনৈতিক সমৃদ্ধিতে এ উদ্যোগ নতুন দিক উন্মোচন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ ব্যাংক থেকে আজ বৃহস্পতিবার জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের ৫ হাজার কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিলের মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। ধান, দুগ্ধ, মৎস্য, গরু মোটাতাজাকরণ, শাকসবজি, ফুল-ফসল উৎপাদনের পাশাপাশি খামারি যাতে উপকৃত হয় সে লক্ষ্যে স্কিমটিতে কন্দাল ফসল ও ছাগল, ভেড়া, গাড়ল পালন খাত অন্তর্ভুক্ত করার নির্দেশনা জারি করা হয়েছে। আগামী ৩০ জুন পর্যন্ত এই স্কিমের মেয়াদ ছিল।
প্রাণিসম্পদ অধিদপ্তরে পরিচালক (উৎপাদন) ড. এ বি এম খালেদুজ্জামান এ ব্যাপারে আজকের পত্রিকাকে বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংকের এই স্কিমে কন্দাল ফসল চাষ এবং ছাগল, ভেড়া, গাড়ল পালন খাত অন্তর্ভুক্ত করায় প্রান্তিক চাষিদের মাঝে অর্থায়ন বাড়বে। দেশের প্রায় ৮ থেকে ১০ লাখ চাষি ঋণ পেলে উৎপাদনে জোরালো ভূমিকা রাখতে পারবে। নারীর ক্ষমতায়ন, পুষ্টি পূরণ এবং উৎপাদনে সহায়ক ভূমিকা রাখবে।’
আলু, মিষ্টি আলু, কচু, মেটে আলু, কাসাভা ইত্যাদিকে কন্দাল ফসল বলে। কাণ্ড বা মূলে শ্বেতসার জমা হয়ে স্ফীত অঙ্গে রূপান্তরিত হয় বলে এগুলোকে কন্দাল ফসল বলে। খাদ্য হিসেবে ব্যবহারের পাশাপাশি স্টার্চ, অ্যালকোহল ও ওষুধসামগ্রীর মতো বিভিন্ন শিল্পদ্রব্য তৈরিতেও এসব ফসল ব্যবহার করা যায়।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কৃষি খাতের জন্য গঠিত ৫ হাজার কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিমটির চাহিদা রয়েছে। এ কারণে স্কিমটির আওতায় ব্যাংক কর্তৃক গ্রাহক পর্যায়ে ঋণ বিতরণের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হলো। একই সঙ্গে স্কিমের আওতায় যাতে অধিকসংখ্যক প্রকৃত চাষি ও খামারি উপকৃত হন সে লক্ষ্যে ইতিমধ্যে স্কিমটির আওতাভুক্ত খাতগুলোর পাশাপাশি কন্দাল ফসল চাষ এবং ছাগল, ভেড়া, গাড়ল পালন খাত অন্তর্ভুক্ত করা হলো।
এ ছাড়া ২০২৩ সালে ২১ মার্চ ও ২০২২ সালের ১৭ নভেম্বরের নির্দেশনা বলবৎ থাকবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
২০২২ সালের ১৭ নভেম্বর দেশের খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে ৫ হাজার কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিল গঠন করে বাংলাদেশ ব্যাংক। এই তহবিল থেকে সর্বোচ্চ ৪ শতাংশ সুদে ঋণ পান কৃষক।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
৩ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৯ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে