ভারতে টেসলার বৈদ্যুতিক গাড়ি আমদানি ও উৎপাদন কারখানা স্থাপনের লক্ষ্যে একটি চুক্তির ব্যাপারে আলোচনা চলছে। মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে ভারত ও টেসলার মধ্যে আলোচনা ইতিবাচকভাবে যথেষ্ট এগিয়েছে। বিষয়টির সঙ্গে পরিচিত একটি সূত্রের বরাত দিয়ে ব্লুমবার্গ এ তথ্য জানিয়েছে।
একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে ব্লুমবার্গকে জানিয়েছে, আগামী বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া ভাইব্র্যান্ট গুজরাট গ্লোবাল সামিটে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। প্রাথমিকভাবে টেসলার বৈদ্যুতিক গাড়ির উৎপাদন কারখানার জন্য গুজরাট, মহারাষ্ট্র, তামিলনাড়ুকে বিবেচনা করা হচ্ছে।
সূত্রটি জানিয়েছে, প্রাথমিকভাবে টেসলা ভারতে গাড়ি উৎপাদন কারখানা স্থাপনের জন্য ২০০ কোটি ডলার বিনিয়োগ করবে। পাশাপাশি দেশটি থেকে এসব গাড়ির যন্ত্রাংশ কেনা হবে বলেও জানিয়েছে ওই সূত্র। এ ক্ষেত্রে প্রতিবছর গড়ে ১৫০০ কোটি ডলার মূল্যের যন্ত্রাংশ কিনবে টেসলা। এ ছাড়া টেসলা ভারতে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিও উৎপাদন করবে, যাতে উৎপাদন খরচ কমিয়ে আনা যায়।
সূত্রটি জানিয়েছে, এই বিষয়ে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। যেকোনো সময় এই বিষয়ে টেসলার সিদ্ধান্ত বদল হতে পারে। তবে চলতি বছরের জুন মাসে টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক জানিয়েছিলেন, তাঁর প্রতিষ্ঠান ভারতে একটি উল্লেখযোগ্য পরিমাণ বিনিয়োগ করতে চায়। সে সময় তিনি ভারত সফরের আকাঙ্ক্ষাও প্রকাশ করেছিলেন।
এই বিষয়ে ভারতের ভারী শিল্পবিষয়ক মন্ত্রণালয় ও টেসলা আনুষ্ঠানিকভাবে এখনো কোনো মন্তব্য করেনি।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৮ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১৯ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
২১ ঘণ্টা আগে