
বাংলাদেশের অন্যতম বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস যাত্রীদের অতিরিক্ত চাহিদার কারণে প্রথমবারের মতো ঢাকা থেকে সিলেটে প্রতিদিন ছয়টি ফ্লাইট পরিচালনা করছে।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত যাত্রীদের সময় চাহিদার ভিন্নতার কারণে ইউএস-বাংলা এয়ারলাইনস ঢাকা থেকে সিলেটে ছয়টি ফ্লাইটের সময়সূচি ঘোষণা করেছে।
আজ সোমবার ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
ঢাকা থেকে সিলেটের উদ্দেশে সকাল ৭টা ৩০ মিনিট, ১০টা ৪৫ মিনিট, দুপুর ১টা ৩৫ মিনিট, বেলা ৩টা, সন্ধ্যা ৭টা ১৫ মিনিট ও রাত ৮টা ৩০ মিনিটে ছেড়ে যাবে এবং সিলেট থেকে ঢাকার উদ্দে ৎশে সকাল ৮টা ৫০ মিনিট, দুপুর ১২টা ৫ মিনিট, বেলা ২টা ৫৫ মিনিট, বিকেল ৪টা ২০ মিনিট, রাত ৮টা ৩৫ মিনিট ও রাত ৯টা ৫০ মিনিটে ছেড়ে আসবে।
ঢাকা থেকে সিলেটে ডে রিটার্ন ফ্লাইট থাকায় যাত্রীদের কাছে ইউএস-বাংলা এয়ারলাইনস আস্থার প্রতীক হয়ে উঠছে। টিকিট-সংক্রান্ত বিস্তারিত জানতে যোগাযোগ করতে বলা হয়েছে ১৩৬০৫ অথবা ১৭৭৭৭৭৭৮০০-৬ নম্বরে।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
২ মিনিট আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৬ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২১ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে