ব্যাংকে টাকা জমা রাখার খরচ বাড়ছে। ৫০ লাখ টাকার বেশি আমানতে শুল্ক বাড়ানো হতে পারে এবারের বাজেটে। এর ফলে তিন অর্থবছর পর ব্যাংকে রাখা আমানতের ওপর আবগারি শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ড ও অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, ব্যাংক ব্যালান্সে বিদ্যমান আবগারি শুল্কের পরিমাণে পরিবর্তন হতে পারে।
বর্তমানে ১ লাখ টাকা পর্যন্ত কোনো আবগারি শুল্ক প্রযোজ্য নয়। সূত্র বলছে, ১ লাখ থেকে ১০ লাখ টাকার ওপরে আবগারি শুল্ক অপরিবর্তিত থাকবে বলে আশা করা হচ্ছে। তবে বর্তমানে ১০ লাখ থেকে ১ কোটি টাকার ওপরে আবগারি শুল্ক হিসেবে ৩ হাজার টাকা কাটা হয়। এই সীমা ভেঙে ১০ লাখ থেকে ৫০ লাখ টাকার ওপরে একই শুল্ক এবং ৫০ লাখ থেকে ১ কোটি টাকার ওপরে ৫ হাজার টাকা করা হতে পারে। অর্থাৎ যাঁরা ব্যাংকে এই পরিমাণ টাকা রাখেন, তাঁদের আবগারি শুল্ক প্রায় ৬৭ শতাংশ বৃদ্ধি পাবে।
এ ছাড়া বর্তমানে ১ কোটি থেকে ৫ কোটি টাকার ওপরে ১৫ হাজার টাকা আবগারি শুল্ক প্রযোজ্য। এটিকে দুই ভাগে বিভক্ত করা হতে পারে। ২ কোটি থেকে ৫ কোটি টাকার ওপরে ২০ হাজার শুল্ক বাড়ানোর বিপরীতে ১ থেকে ২ কোটি টাকার ওপরে শুল্ক কমিয়ে ১০ হাজার টাকা করা হতে পারে।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৮ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১৯ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
২১ ঘণ্টা আগে