ঢাকা: গঠনতন্ত্র অনুযায়ী সরাসরি ব্যবসা প্রতিষ্ঠান গঠনের সুযোগ নেই দেশের ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প বনিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই)। তবে সংগঠনটি নতুন একটি ব্যাংক, একটি বীমা প্রতিষ্ঠান ও একটি মাইক্রো ফিন্যান্স প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে চায়।
এফবিসিসিআই সূত্রে জানা গেছে, আগামী রোববার (২৫ এপ্রিল) সংগঠনটির ২০১৯-২১ মেয়াদের বোর্ডের পঞ্চম নিয়মিত সভা ডাকা হয়েছে। ওইদিন বিকল তিনটায় ভার্চ্যুয়াল প্লাটফর্মে এ সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠিতব্য সংগঠনটির বোর্ড মিটিংয়ে এ বিষয়ে একটি প্রস্তাব তোলা হবে। বোর্ড সভায় প্রস্তাব অনুমোদন হলে গঠনতন্ত্র ঠিক করাসহ পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
জানা গেছে, এবারের বোর্ড সভায় ১৫টি এজেন্ডা রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে, গত বছরের ৮ আগস্ট অনুষ্ঠিত চতুর্থ নিয়মিত বোর্ডসভা ও চলতি বছরের ৪ ফেব্রুয়ারি দ্বিতীয় জরুরি সভার অনুমোদন এবং বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নের চিত্র তুলে ধরা। এছাড়া সভায় রাজধানীর হাটখোলায় এফবিসিসিআই ভবনের জন্য রাজউকের অনুমতি ও এফবিসিসিআই আইকন ৬০ এর অগ্রগতির বিষয়ে জানানো হবে।
সভায় এফবিসিসিআই বিশ্ববিদ্যালয়ের নামের ছাড়পত্রের আপডেট, নতুন লোগো চালু, ডি-৮ শীর্ষ সম্মেলন এবং এফবিসিসিআইয়ের যৌথ উদ্যোগে এনবিআরের ৪১তম পরামর্শমূলক কমিটি সভা ও মুজিববর্ষ উদযাপন এবং কোভিড-১৯ অনুদান বিষয়ে আলোচনা হবে।
উল্লেখ্য, এফবিসিসিআইয়ের ২০২১-২৩ মেয়াদের নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী ৫মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৬ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২১ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
২১ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১ দিন আগে