আয়কর কমিশনার পদে চলতি দায়িত্ব পেয়েছেন তিনজন অতিরিক্ত কর কমিশনার। ৬ ফেব্রুয়ারি অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) এক প্রজ্ঞাপনে তাঁদের এ দায়িত্ব দেওয়া হয়।
আয়কর কমিশনার হয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব (অতিরিক্ত কর কমিশনার) এম এম জিল্লুর রহমান, বৃহৎ করদাতা ইউনিটের (এলটিইউ) অতিরিক্ত কর কমিশনার সৈয়দ মহিদুল হাসান ও কর অঞ্চল-৪-এর অতিরিক্ত কর কমিশনার মো. মহিদুল ইসলাম।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, চলতি দায়িত্বপ্রাপ্ত কর্মচারী তাঁর আগের পদের দায়িত্ব হস্তান্তর করে চলতি দায়িত্বের পদে যোগদান করবেন। চলতি দায়িত্ব পদোন্নতি হিসেবে দাবি করা যাবে না। চলতি দায়িত্ব পালনকারী কর্মচারী চলতি দায়িত্ব পালনের কারণে চলতি দায়িত্বের পদে বা অন্য কোনো পদে পদায়ন, বদলি বা পদোন্নতি প্রদানের ক্ষেত্রে কোনো অগ্রগণ্যতা বা অধিকার অর্জন করবেন না। চলতি দায়িত্বপ্রাপ্ত কর্মচারী অর্থ বিভাগ কর্তৃক সময় সময় জারি করা আদেশে উল্লিখিত হারে ও শর্তে কার্যভার ভাতা প্রাপ্য হবেন। চলতি দায়িত্বপ্রাপ্ত কর্মচারী চলতি দায়িত্বপ্রাপ্ত পদের সঙ্গে আবশ্যিকভাবে চলতি দায়িত্ব শব্দদ্বয় যোগ করবেন।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
২ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৮ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে