আসন্ন পবিত্র রমজান মাসে বাজারে নজরদারি আরও জোরদার করতে যাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। আগামীকাল বুধবার থেকে ঢাকা মহানগরীতে বাজার তদারকির জন্য কাজ শুরু করবে তিনটি টিম।
আজ মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ঢাকার বাজারগুলোয় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার উদ্দেশ্যে গঠিত টিমের সদস্যদের নিয়ে এক কর্মশালার আয়োজন করা হয়। বাণিজ্যসচিব (রুটিন দায়িত্ব) মো. আব্দুর রহিম কর্মশালায় প্রধান অতিথি ছিলেন।
কর্মশালায় বাণিজ্যসচিব বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের বাজার তদারকি টিম নিয়মিতভাবে ঢাকা মহানগরী এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসনের সহযোগিতায় স্পেশাল টাস্কফোর্সের মাধ্যমে বাজার তদারকি পরিচালনা করে থাকে। পাশাপাশি জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরও বাজার তদারকি করে, যার ফলে অবৈধ মজুতদার এবং অসাধু ব্যবসায়ীরা বাজারে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে না। বিশেষত রমজান মাসে বাজারে স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে আরও কঠোর নজরদারি প্রয়োজন।
মো. আব্দুর রহিম জানান, ঢাকা মহানগরে বর্তমানে দুটি টিম নিয়মিত বাজার মনিটরিং করলেও রমজান মাসে প্রতিদিন তিনটি টিম মাঠে কাজ করবে। পাশাপাশি জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে ৬টি টিম বাজার তদারকি করলেও রমজান মাসে এটি বাড়িয়ে ১০টি করা হবে।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৬ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২১ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
২১ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১ দিন আগে