
ফেব্রুয়ারির পর ব্যবসা-বাণিজ্যের ১৯ বিভাগের সব লাইসেন্স আবেদন বাধ্যতামূলকভাবে অনলাইনে করতে হবে। তা না হলে ওই বিভাগের বরাদ্দ বন্ধ করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
গতকাল বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো (বিএসডব্লিউ) প্ল্যাটফর্মের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘ম্যানুয়াল পদ্ধতির সময় শেষ। ২৮ ফেব্রুয়ারির মধ্যে সব অনলাইন না হলে সংশ্লিষ্ট বিভাগের বরাদ্দ বন্ধ থাকবে।’
বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো (বিএসডব্লিউ) প্ল্যাটফর্মটি আমদানি-রপ্তানিপ্রক্রিয়া সহজ করতে এবং আন্তর্জাতিক মান বজায় রাখতে চালু হয়েছে। ২০১৭ সালে শুরু হওয়া এ প্রকল্পের মাধ্যমে কাস্টমসসংশ্লিষ্ট ১৯টি সংস্থাকে একত্র করা হবে। প্ল্যাটফর্মটি প্রয়োজনীয় লাইসেন্স ও সনদ দ্রুত সরবরাহ করে পণ্য খালাসপ্রক্রিয়া সহজ করবে। বিশ্ববাণিজ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী এটি সময় ও খরচ কমাতে কার্যকর ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান বলেন, ‘ডিজিটাল নথি ব্যবহারের পরও একটি ফাইল মুভমেন্টে ১৫ দিন সময় লাগে। এটি আমাদের ব্যুরোক্রেটিক জটিলতার একটি উদাহরণ। এ সমস্যা থেকে বের হয়ে আসতে হবে।’

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৮ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১৯ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
২১ ঘণ্টা আগে