
বিদেশ ভ্রমণের সময় আন্তর্জাতিক রোমিং সেবায় মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে একজন গ্রাহক বছরে সর্বোচ্চ ৩০ হাজার টাকা পর্যন্ত খরচ করতে পারবেন। তবে প্রতিবার ভ্রমণের জন্য এই খরচের সীমা নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ৬ হাজার টাকা।
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি ও প্রবিধি বিভাগ আজ বৃহস্পতিবার এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে, যা অবিলম্বে কার্যকর হবে।
মূলত রোমিং সেবার আওতায় গ্রাহক কল দিতে এবং গ্রহণ করা বাবদ এই পরিশোধ করতে পারবেন। অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো বাংলাদেশের মোবাইল অপারেটরগুলোর বিল গ্রহণ করে তার বিপরীতে শর্ত সাপেক্ষে বিল পরিশোধ করতে পারবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মোবাইল অপারেটরদের টাকায় রোমিং বিল গ্রহণ এবং সেই সম্পর্কিত বহির্গামী রেমিট্যান্স পাঠাতে বিলের অর্থ পরিশোধের জন্য আন্তর্জাতিক কার্ড ব্যবহার করা জরুরি হয়ে পড়েছে। আর বাংলাদেশি ভ্রমণকারীদের রোমিং পরিষেবা সহজতর করার জন্য নতুন সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হবে। একাধিক মোবাইল নম্বর বা অপারেটর ব্যবহারের জন্য ওপরে উল্লিখিত সীমা অতিক্রম করা যাবে না।
ভ্রমণকারীর বৈধ ভিসা এবং টিকিট থাকতে হবে। আর ভ্রমণের এক সপ্তাহ আগে রোমিং পরিষেবা সক্রিয় করতে হবে। পাশাপাশি বিদেশে নেটওয়ার্ক অপারেটরদের অর্থ প্রদানের ক্ষেত্রে, অনুমোদিত ডিলাররা গ্রাহকের আবেদনপত্র, চুক্তির অনুলিপি, চালানের অনুলিপি, কর প্রদানের নথিপত্র, গ্রাহকের আয়ের তথ্য, মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট নম্বর, বিদেশে প্রদেয় অর্থসহ পৃথক বিবৃতি জমা রাখবে।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
৩ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
২০ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে