ফিনল্যান্ডের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান নকিয়া বিপুল পরিমাণ কর্মী ছাঁটাই করার কথা ঘোষণা দিয়েছে। উত্তর আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে নকিয়ার ফাইভ জি ফোনের বিক্রির হার ২০ শতাংশ কমে যাওয়ায় প্রতিষ্ঠানটি এ সিদ্ধান্ত নিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানিয়েছে।
নকিয়া জানিয়েছে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে উত্তর আমেরিকার দেশগুলোসহ বিশ্ববাজারে তাদের ফাইভ জি ফোনের বিক্রি ২০ শতাংশ কমে গেছে। তাই ব্যয় সমন্বয় করতে তাঁরা অন্তত ১৪ হাজার জনকে ছাঁটাই করবে। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, তাঁরা আগামী ২০২৬ সাল নাগাদ ৮০০ মিলিয়ন ইউরো থেকে অন্তত ১২০ কোটি ইউরো ব্যয় কমাতে চায়। একই সময়ে তাঁরা মোট উৎপাদনও ১৪ শতাংশ কমাতে চায়।
এক বিবৃতিতে আজ বৃহস্পতিবার নকিয়া জানিয়েছে, বর্তমানে তাদের ৮৬ হাজার কর্মী রয়েছে। ১৪ হাজার কর্মী কমিয়ে তারা আনুমানিক ৭২ থেকে ৭৭ হাজার কর্মী রাখতে চায়। বিবৃতিতে বলা হয়েছে, ‘২০২৪ সালে অন্তত ৪০০ মিলিয়ন ইউরো বাঁচানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এ ছাড়া ২০২৫ সালে নকিয়া আরও ৩০০ মিলিয়ন ইউরো ব্যয় কমাতে চায়।’
লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপ জানিয়েছে, গত বছর নকিয়ার মোট বিক্রি ছিল ৬২৪ কোটি ইউরো, কিন্তু এবার চলতি মাস পর্যন্ত বিক্রি হয়েছে মাত্র ৪৯৮ কোটি ইউরো। বিষয়টির প্রতি আলোকপাত করে নকিয়ার প্রধান নির্বাহী পেক্কা লুন্ডমার্ক বলেন, ‘ক্রমবর্ধমান অনিশ্চয়তার কারণে আমাদের তৃতীয় প্রান্তিকে বিক্রি নেতিবাচকভাবে প্রভাবিত হয়েছে। আগামী প্রান্তিকে আমরা আংশিকভাবে আমাদের ব্যবসায়ে উন্নতি করতে চাই।’
নকিয়া জানিয়েছে, আগামী দিনগুলো ব্যবসায়ে তেজিভাব আনতে তাঁরা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্টরে আরও বেশি ব্যয় করে অন্যান্য খাতে ব্যয় কমাবে। পাশাপাশি প্রতিষ্ঠানের বিজনেস ইউনিটকে আরও বেশি স্বায়ত্তশাসন দেবে নিজ সিদ্ধান্ত নেওয়ার।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৮ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১৯ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
২১ ঘণ্টা আগে