
আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে হঠাৎ করেই বাড়তি আবগারি শুল্ক কার্যকর করায় তৈরি হওয়া জটিলতা সামলাতে গত ৯ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত অনাদায়ি শুল্কে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সম্প্রতি এ-সংক্রান্ত আদেশ জারি করার কথা জানিয়েছে সংস্থাটি।
বিমান টিকিটের দামের সঙ্গে আবগারি শুল্ক অন্তর্ভুক্ত থাকে, যা এয়ারলাইনস কর্তৃপক্ষ যাত্রীদের কাছ থেকে সংগ্রহ করে সরকারকে জমা দেয়। তবে বিমান সংস্থাগুলো সাধারণত ছয় মাস আগেই টিকিট বিক্রি শুরু করে, অথচ নতুন শুল্ক কার্যকর হয়েছে তাৎক্ষণিকভাবে। ফলে আগে কেনা টিকিটে আগের শুল্কই কাটা হয়েছে, আর নতুন শুল্ক আরোপ করাও সম্ভব হয়নি।
এই জটিলতা দূর করতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এনবিআরকে চিঠি দেয়, যার পরিপ্রেক্ষিতে ৯-১৮ জানুয়ারি ইস্যু করা টিকিট বা যাত্রীদের কাছ থেকে বাড়তি আবগারি শুল্ক না নেওয়ার সিদ্ধান্ত হয়।
উল্লেখ্য, ৯ জানুয়ারি থেকে অভ্যন্তরীণ বিমানযাত্রায় আবগারি শুল্ক ৫০০ টাকা থেকে বেড়ে ৭০০ টাকা, সার্কভুক্ত দেশগুলোতে ৫০০ থেকে ১,০০০, এশিয়ার অন্যান্য দেশে ২,০০০ থেকে ২,৫০০ এবং ইউরোপ ও আমেরিকায় ৩,০০০ থেকে ৪,০০০ টাকা করা হয়েছে।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১০ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৫ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১৬ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১৮ ঘণ্টা আগে