ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে বিক্রির লক্ষ্যে ২৪৬ কোটি ৫ লাখ টাকার ভোজ্যতেল এবং মসুর ডাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে ১০৪ কোটি টাকার মসুর ডাল এবং ১৪২ কোটি ৫ লাখ টাকার ভোজ্যতেল কেনা হবে।
গতকাল বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বিস্তারিত জানান।
সাঈদ মাহবুব খান জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ৪০ লাখ লিটার রাইস ব্র্যান অয়েল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এই তেল কিনতে খরচ হবে ৬৩ কোটি ৪৪ লাখ টাকা। প্রতি লিটারের দাম পড়বে ১৫৮ টাকা ৫০ পয়সা। আগের মূল্য ছিল ১৫৬ টাকা ২৫ পয়সা। মজুমদার প্রডাক্টস লিমিটেড এবং মজুমদার রাইস ব্র্যান অয়েল লিমিটেড থেকে এই তেল কেনা হবে।
অন্য এক প্রস্তাবে ৫০ লাখ লিটার সয়াবিন তেল কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বসুন্ধরা মাল্টি ফুড প্রডাক্টস থেকে এই তেল কিনতে মোট খরচ হবে ৭৮ কোটি ৬১ লাখ টাকা। প্রতি লিটারের দাম পড়বে ১৫৭ টাকা ২২ পয়সা। আগের মূল্য ছিল ১৫৪ টাকা ২৯ পয়সা।
পাশাপাশি টিসিবির জন্য ১২ হাজার ৫০০ টন মসুর ডাল কেনার প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়। নাবিব নাবাব ফুডস লিমিটেড থেকে এই ডাল কিনতে মোট খরচ হবে ১০৪ কোটি টাকা। প্রতি কেজির দাম পড়বে ১০৪ টাকা। আগের দাম ছিল ১১২ টাকা।
এ ছাড়া মরক্কো ও তিউনিসিয়া থেকে ৫৫ হাজার টন টিএসপি সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে প্রায় ২৪২ কোটি টাকা।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৫ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২০ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
২০ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১ দিন আগে