জাতীয় পরিচয়পত্র থাকার পরও আঙুলের ছাপ না থাকার কারণে বায়োমেট্রিক মোবাইল সিম নিতে পারেননি অনেকেই, যে কারণে ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করতে পারছেন না। তাঁদের জন্য অনলাইনে রিটার্ন জমা দেওয়ার রেজিস্ট্রেশন ব্যবস্থা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনবিআর।
এনবিআর জানিয়েছে, অনলাইন রিটার্ন দাখিলের প্রক্রিয়া সহজীকরণের অংশ হিসেবে যেসব করদাতা জাতীয় পরিচয়পত্র থাকার পরও আঙুলের ছাপ না থাকার কারণে বায়োমেট্রিক মোবাইল সিম নিতে পারেননি এবং সে কারণে ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করতে পারছেন না, তাঁদের জন্য এনবিআর বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। এ রকম করদাতারা অফিস চলাকালে এনবিআরের দ্বিতীয় সচিবের (কর তথ্য ব্যবস্থাপনা ও মূল্যায়ন) ৭১৭ নম্বর কক্ষে সশরীর উপস্থিত হয়ে লিখিত আবেদন দাখিলের মাধ্যমে ই-রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন।
এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আলামিন শেখ বলেন, অনলাইনে ইতিমধ্যে প্রায় ১০ লাখ করদাতা আয়কর রিটার্ন দাখিল করেছেন। রিটার্ন জমা দেওয়া ছাড়াও সব করদাতাকে এনবিআর আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছে। সেই সঙ্গে আগামী ৩১ জানুয়ারির মধ্যে সব করদাতাকে সহজে ও নির্বিঘ্নে অনলাইনে রিটার্ন দাখিল করতে আহ্বান জানাচ্ছে এনবিআর।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৫ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২০ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
২০ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১ দিন আগে