করোনা মহামারি-পরবর্তী সময়ে নির্ধারিত লক্ষ্য পূরণে ব্যর্থ হওয়ায় ২ হাজার ৬৬৮ জন কর্মীকে চাকরিচ্যুত করে ব্র্যাক ব্যাংক। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর বাংলাদেশ ব্যাংক তাঁদের চাকরি পুনর্বহাল করার নির্দেশ দিলেও, ব্র্যাক ব্যাংক সে নির্দেশ অমান্য করে নানা অজুহাত দেখাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
গতকাল রোববার ব্র্যাক ব্যাংকের চাকরিচ্যুত কর্মীরা বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন করেন। মানববন্ধনে অংশগ্রহণকারী কর্মীরা বলেন, মাঝ বয়সে চাকরি হারিয়ে অনেকেই কঠিন আর্থিক সংকটে পড়েছেন এবং এর জন্য তাঁরা ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেনের স্বেচ্ছাচারিতাকে দায়ী করেন।
চাকরি হারানো এক কর্মী জানান, ‘আমরা দীর্ঘদিন ধরে ব্যাংকটিতে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছি। কর্মদক্ষতায় পুরস্কৃতও হয়েছিলাম। তবে কোনো যৌক্তিক কারণ ছাড়াই হঠাৎ করে চাকরিচ্যুত করা হয়।’
আরেক কর্মী বলেন, ‘ব্যাংক আমাদের বিরুদ্ধে কোনো নোটিশ ছাড়াই এবং আইন উপেক্ষা করে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে। আমরা বহুবার বাংলাদেশ ব্যাংকে অভিযোগ জানিয়ে আমাদের ফিরিয়ে নেওয়ার আবেদন করেছি।’
চাকরি ফিরে পাওয়ার জন্য কর্মীরা বেশ কিছু দাবি জানিয়েছেন—চাকরিচ্যুত কর্মীদের অবিলম্বে পুনর্বহাল; চাকরিচ্যুতদের যথাযথ ক্ষতিপূরণ; ব্র্যাক ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং ভবিষ্যতে এ ধরনের অন্যায় পরিস্থিতি থেকে বাঁচতে বাংলাদেশ ব্যাংককে একটি স্বচ্ছ, সুষ্ঠু এবং জবাবদিহিমূলক প্রক্রিয়া প্রবর্তন করা।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৪ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৯ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
২০ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১ দিন আগে