
২০২৪-২৫ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বরাদ্দ বেড়েছে ১ হাজার ৫৪০ কোটি টাকা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বরাদ্দ বেড়েছে ৪৮৯ কোটি টাকা। তবে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে বরাদ্দ কমেছে ২৬৬ কোটি টাকা।
আজ বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে এ প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
২০২৩-২৪ অর্থবছরে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে এককভাবে বরাদ্দ দেওয়া হয়েছিল ২ হাজার ৪৩৪ কোটি টাকা। যা পরে সংশোধিত বাজেটে বেড়ে হয়েছিল ২ হাজার ৬৮৬ কোটি টাকা। এবার ২০২৪-২৫ অর্থবছরে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের জন্য বরাদ্দ দেওয়া হচ্ছে ২ হাজার ৪২০ কোটি টাকা। সংশোধিত চূড়ান্ত বাজেটের তুলনায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ গত অর্থবছরের চেয়ে এবার ২৬৬ কোটি টাকা কম পেয়েছে।
বাজেট উত্থাপনকালে অর্থমন্ত্রী বলেন, ‘বিজ্ঞান, গবেষণা, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতের অধীনে ২০৪১ সালের মধ্যে জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পে ২০০৯-১০ অর্থবছর থেকে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত ২২১ কোটি ৬৬ লক্ষ টাকার বিশেষ গবেষণা অনুদান দেওয়া হয়েছে। ইন্টারনেটের মূল্য উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস করার ফলে ওয়েবভিত্তিক কর্মসংস্থান ও ব্যবসার সুযোগ প্রসারিত হয়েছে। ২০০৮ সালে প্রতি এমবিপিএস ফিক্সড ইন্টারনেট ব্যান্ডউইথের সর্বনিম্ন মূল্য ছিল ২৭ হাজার টাকা, বর্তমানে মাত্র ৬০ টাকা। স্বল্পমূল্যে উচ্চগতির ইন্টারনেট ইউনিয়ন পর্যন্ত বিস্তৃত করা হয়েছে।’
অর্থমন্ত্রী জানান, ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বরাদ্দ পাচ্ছে মোট ১৩ হাজার ৫৭৩ কোটি টাকা। অপর দিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জন্য বরাদ্দ থাকছে ২ হাজার ৮৭২ কোটি টাকা।
গত অর্থবছরে তথ্যপ্রযুক্তি বিভাগকে এককভাবে বরাদ্দ দেওয়া হয়েছিল ২ হাজার ৩৬৮ কোটি টাকা। যা পরে সংশোধিত বাজেটে পরিমাণ দাঁড়িয়েছিল ২ হাজার ৩৮৩ কোটি টাকা। সংশোধিত চূড়ান্ত বাজেটের তুলনায় তথ্যপ্রযুক্তি বিভাগ গত অর্থবছরের চেয়ে এবার ৪৮৯ কোটি টাকা বেশি পাচ্ছে। প্রস্তাবিত বাজেটে গত অর্থবছরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে এককভাবে বরাদ্দ দেওয়া হয়েছিল ১৩ হাজার ৬০৭ কোটি টাকা। যা পরে সংশোধিত বাজেটে কমে দাঁড়িয়েছিল ১২ হাজার ৩৩ কোটি টাকা। সংশোধিত চূড়ান্ত বাজেটের তুলনায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবার ১ হাজার ৫৪০ কোটি কোটি টাকা বেশি পেয়েছে।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৪ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৯ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
২০ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১ দিন আগে