আলু সংরক্ষণের জন্য কোল্ডস্টোরেজের সর্বোচ্চ ভাড়া নির্ধারণ করেছে কৃষি বিপণন অধিদপ্তর। আজ রোববার (২ মার্চ) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
কৃষি বিপণন আইন, ২০১৮-এর ১৬ (খ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে কেজিপ্রতি সর্বোচ্চ ৬ টাকা ৭৫ পয়সা ভাড়া নির্ধারণ করা হয়েছে।
এর আগে, গত মাসের ৮ তারিখে বাংলাদেশ কোল্ডস্টোরেজ অ্যাসোসিয়েশন আলু সংরক্ষণের জন্য প্রতি কেজি ভাড়া ১ টাকা বাড়িয়ে ৮ টাকা নির্ধারণ করেছিল, যা গত বছর ছিল ৭ টাকা। বিষয়টি হিমাগারগুলোতে জানিয়ে চিঠিও দেওয়া হয়। এরপর সংবাদ সম্মেলনে তার যৌক্তিকতাও তুলে ধরেন হিমাগারমালিকেরা। এ ছাড়া এক বস্তায় ৫০ কেজির বেশি রাখা যাবে না বলেও জানান হিমাগারমালিকেরা।
ভাড়া বাড়ানোর প্রতিবাদে দেশের বিভিন্ন অঞ্চলের কৃষকেরা রাস্তায় আলু ফেলে প্রতিবাদ জানান। গতকাল শনিবার লালমনিরহাটে আলুচাষি ও ব্যবসায়ীরা মহাসড়ক অবরোধ করে ৩ ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন।
কৃষি বিপণন অধিদপ্তরের ২০২২ সালের তথ্য অনুযায়ী, দেশে মোট ৪০৪টি কোল্ডস্টোরেজ রয়েছে, যার মধ্যে ২৯ লাখ টন আলু সংরক্ষণ সম্ভব। বর্তমানে ৩৫০টি কোল্ডস্টোরেজ কার্যক্রম চালু রয়েছে এবং এর ধারণক্ষমতা ৩০০ কোটি কেজি আলু, যা দেশের মোট আলু উৎপাদনের প্রায় এক-চতুর্থাংশ।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৬ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২১ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
২১ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১ দিন আগে