ঈদুল ফিতর ও পয়লা বৈশাখের টানা ছুটি শেষে গতকাল সোমবার প্রথম কর্মদিবস ঢিলেঢালোভাবে কেটেছে। ঈদের আমেজে ব্যাংকগুলোর শাখায় প্রাণচাঞ্চল্য দেখা দিলেও লেনদেন হয়েছে কম। অনেকে গল্পগুজবেই দিন পার করেছেন। প্রথম কার্যদিবস হওয়ায় অনেককেই কুশল বিনিময় করতে অফিসের বিভিন্ন কক্ষে ছোটাছুটি করতে দেখা গেছে। রাজধানীর ব্যাংকপাড়া খ্যাত মতিঝিল, পল্টন, ফকিরাপুল, শান্তিনগর, রামপুরা, কাকরাইল ও গুলশান এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছুটি শেষ হলেও স্বাভাবিক লেনদেন শুরু হয়নি ব্যাংকগুলোয়। সবগুলো ব্যাংকে হাতে গোনা স্বল্পসংখ্যক গ্রাহক লেনদেন করেছেন। ঈদের আগে উত্তোলন বেশি হলেও এদিন যে কয়জন আসছেন, তাঁদের বেশির ভাগই টাকা জমা দিতে এসেছেন। দু-একটি বড় লেনদেন ছাড়া সঞ্চয়কারীদের জমাই পড়েছে বেশি।
সোনালী ব্যাংকের স্থানীয় শাখার এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ঈদের ছুটির পর গ্রাহকের উপস্থিতি কিছুটা কম। আশা করা যায়, আগামী সপ্তাহ থেকে লেনদেন বাড়বে।
একটি সরকারি ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক মাহবুবুল আলম বলেন, ঈদের ছুটির পর কর্মকর্তা-কর্মচারীরা অফিসে এসেছেন। একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন।
গতকাল সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম চালু ছিল। আর ব্যাংকে লেনদেন হয় সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। বাকি সময় দাপ্তরিক কাজের জন্য। যদিও ছুটির আগে রমজানে ব্যাংকে লেনদেন চলেছিল সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত এবং অন্যান্য দাপ্তরিক কার্যক্রমের নির্ধারিত সময় ছিল বিকেল ৪টা পর্যন্ত। এর মধ্যে বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত নামাজের জন্য বিরতি ছিল। বিরতির সময় স্বাভাবিক সময়ের মতো অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেন কার্যক্রম অব্যাহত ছিল।
জানা গেছে, গত বুধ, বৃহস্পতি ও শুক্রবার (১০, ১১ ও ১২ এপ্রিল) ছিল ঈদুল ফিতরের ছুটি। এরপর শনিবার (১৩ এপ্রিল) ছিল সাপ্তাহিক ছুটি। পরদিন রোববার (১৪ এপ্রিল) নববর্ষের ছুটি।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
২ মিনিট আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৬ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২১ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে