কুড়িগ্রামের বন্ধ সরকারি টেক্সটাইল মিলটি বেসরকারি খাতে লিজ দেওয়া হয়েছে, যা বিনিয়োগকারীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করেছে। চলতি সপ্তাহে আরও তিনটি মিল লিজ দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছেন বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। গতকাল সোমবার খুলনার দৌলতপুর জুট মিল পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
শেখ বশিরউদ্দীন বলেন, সরকারি ব্যবস্থাপনায় পাটকল পরিচালনায় প্রতিবছর বিপুল লোকসান হয়েছে, কিন্তু দীর্ঘ মেয়াদে কাঙ্ক্ষিত সুফল আসেনি। তাই জুট ও টেক্সটাইল মিলগুলো ব্যক্তি খাতে হস্তান্তরের পরিকল্পনা করা হয়েছে। দেশে সব পাটকল চালু রাখতে বছরে প্রায় ৪০ লাখ টন পাট প্রয়োজন, যেখানে উৎপাদন মাত্র ১২ লাখ টন। সারা বিশ্বে বার্ষিক পাট উৎপাদনও মাত্র ২৫ লাখ টন। এই বাস্তবতায় শুধু পাটভিত্তিক শিল্পের ওপর নির্ভরশীলতা টেকসই নয়, তাই লিজপ্রাপ্ত কারখানাগুলোয় পাটজাত পণ্যের পাশাপাশি অন্যান্য শিল্পকারখানা স্থাপনের সুযোগ রাখা হয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
৩ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৯ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে