রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী ২৪ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে আবাসন খাতের সবচেয়ে বড় আয়োজন রিহ্যাব ফেয়ার-২০২৪।
পাঁচ দিনব্যাপী এ মেলায় রিহ্যাবের সদস্য প্রতিষ্ঠান ছাড়াও রড, সিমেন্ট, রং, টাইলস, ব্যাংক এবং অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানের প্যাভিলিয়ন থাকবে। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) সূত্রে এ তথ্য জানা গেছে।
এবারের মেলায় ২৫০ টির বেশি স্টল থাকবে। গত ২৩ অক্টোবর থেকে স্টেকহোল্ডারদের চিঠি দিয়ে স্টল বরাদ্দের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে স্টলের জন্য আবেদন আসতে শুরু হয়েছে। রিহ্যাব নেতারা আশা করছেন, গত দুই বছর মেলা না হওয়ায় এবার ব্যাপক সাড়া পাওয়া যাবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মেলার উদ্বোধন করতে পারেন। সেভাবেই প্রস্তুতি নিচ্ছে রিহ্যাব।
এ বিষয়ে রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘মেলায় এক ছাদের নিচে আবাসনের সব সুযোগ পাওয়া যায়। তাই অনেকে এই মেলার দিকে তাকিয়ে থাকেন। যেহেতু গত কয়েক বছর মেলা হয়নি, তাই আমরা মেলা নিয়ে খুব আশাবাদী।’

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
৪ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
২০ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে