
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন অধ্যাপক ড. এ কে এনামুল হক। বৃহস্পতিবার তিনি প্রতিষ্ঠানের সদ্য সাবেক মহাপরিচালক ড. বিনায়ক সেনের স্থলাভিষিক্ত হন। বিআইডিএসের জনসংযোগ কর্মকর্তা অনাবিল ঘোষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
অধ্যাপক এনামুল হক ইউসিএসআই বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ শাখার উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। একজন পরিবেশবিষয়ক অর্থনীতিবিদ হিসেবে দক্ষিণ এশিয়ার উন্নয়নশীল দেশ বিশেষ করে, বাংলাদেশের জলবায়ু পরিবর্তন, কৃষি এবং শহরের বিভিন্ন সমস্যা নিয়ে তাঁর গবেষণা রয়েছে।
অধ্যাপক এনামুল বিশ্বব্যাংক, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন), সেভ দ্য চিলড্রেন, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি), ইউএনডিপিসহ জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং কানাডার অন্টারিওর গ্যলফ বিশ্ববিদ্যালয় থেকে ‘ন্যাচারাল রিসোর্স ইকোনমিকস’-এর ওপর ডক্টরেট ডিগ্রি লাভ করেন।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৬ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২১ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১ দিন আগে