বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিয়ন্ত্রাধীন সিভিল এভিয়েশন একাডেমি আইকাও ট্রেইনার প্লাস অ্যাসোসিয়েট মেম্বারশিপ সনদ পেয়েছে।
গত ২৮ মে থেকে ১ জুন দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের পাবলিক অব সাউথ কোরিয়ায় আইকাও গ্লোবাল ইমপ্লিমেনটেশন সাপোর্ট সিমপোজিয়াম (সিআইএও জিআইএসএস) অনুষ্ঠিত হয়। সেখানে আইকাও গ্লোবাল এভিয়েশন ট্রেনিং প্রধান ড. লৌরা ক্যামাস্ট্রা আইকাও ট্রেইনার প্লাস অ্যাসোসিয়েট মেম্বারশিপ সনদ বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমানের কাছে হস্তান্তর করেন।
সিআইএও জিআইএসএস সম্মেলনে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার মহাসচিবসহ বিভিন্ন দেশের বিমান চলাচল সম্পর্কিত মন্ত্রী, সিভিল এভিয়েশন সংস্থার প্রধান, সিভিল এভিয়েশন প্রশিক্ষণ প্রতিষ্ঠানের নির্বাহী, এভিয়েশন বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
বাংলাদেশ থেকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মফিদুর রহমানের সিভিল এভিয়েশন একাডেমির পরিচালকসহ তিন সদস্যের একটি প্রতিনিধি দল এ সম্মেলনে অংশ গ্রহণ করেন।
বিশ্বব্যাপী এভিয়েশন বিশেষজ্ঞদের প্রতিনিধিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয় ছিল—ওয়ার্কিং টুগেদার ফর এন ইনোভেটিভ অ্যান্ড সাসটেইনেবল গ্লোবাল এভিয়েশন কমিউনিটি।
বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, ‘বাংলাদেশের এভিয়েশন খাতে দক্ষ জনবল তৈরিতে সিভিল এভিয়েশন একাডেমির এই সনদ লাভ আন্তর্জাতিক পর্যায়ে দেশের ভাবমূর্তি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
৩ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৯ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে