
আফ্রিকার শীর্ষ উড়োজাহাজ সংস্থা ইথিওপিয়ান এয়ারলাইনস আজ রোববার সকাল থেকে ঢাকা–আদ্দিস আবাবা রুটে সরাসরি যাত্রী পরিবহন শুরু করেছে। এখন থেকে এয়ারলাইনটি ঢাকায় সপ্তাহে পাঁচটি ফ্লাইট পরিচালনা করবে। এ ফ্লাইটে বাংলাদেশ থেকে ভ্রমণকারীদের আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা এবং এর বাইরেও সব মূল শহরসহ বিশ্বব্যাপী ১৫৫ টিরও বেশি গন্তব্যে যাতায়াতের সুযোগ রয়েছে।
আজ সকাল ৮টা ৩০ মিনিটে এয়ারলাইনটির বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার ফ্লাইট ইথিওপিয়া থেকে ঢাকা আসে। ফ্লাইটটিকে জল কামান স্যালুটে স্বাগত জানায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। সকাল ৯টা ৪০ মিনিটে সেটি আদ্দিস আবাবার উদ্দেশে যাত্রা করে।
এই রুটে নিয়মিত উড়োজাহাজগুলো রোববার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ছেড়ে যাবে। এ ছাড়া অতিরিক্ত ফ্লাইট প্রতি সোমবার এবং শুক্রবার সকালে ঢাকা ছাড়বে।
আজ বিমানবন্দরে ফ্লাইটটির উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান এবং সংবাদ সম্মেলনে ফ্লাইটটির বিষয়ে যাবতীয় তথ্য জানানো হয়। অনুষ্ঠানে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মনজুর কবির ভূঁইয়া ইথিওপিয়ান এয়ারলাইনসের প্রতিনিধিদলকে স্বাগত জানান।
ইথিওপিয়ান সিভিল অ্যাভিয়েশন অথোরিটি মহাপরিচালক গেটাচিউ মেনগিস্টি আলেমায়েহু এবং ইথিওপিয়ান এয়ারলাইন গ্রুপের চিফ কমার্শিয়াল অফিসার লেম্মা ইয়াদেচার ইথিওপিয়ান প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এয়ার ভাইস মার্শাল মো. মনজুর কবির ভূঁইয়া বাণিজ্য, পর্যটন এবং সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধির সম্ভাবনা তুলে ধরে তিনি প্রবৃদ্ধি বৃদ্ধিতে নতুন পথের গুরুত্বের ওপর জোর দেন।
ইথিওপিয়ান সিভিল অ্যাভিয়েশন অথোরিটি ডিরেক্টর জেনারেল গেটাচিউ বলেন, এর মাধ্যমে বাংলাদেশ ও ইথিওপিয়ার মধ্যে কেবল সরাসরি সংযোগই নয়, আফ্রিকা, মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং উত্তর আমেরিকা জুড়ে মূল গন্তব্যগুলোর প্রবেশদ্বারও উন্মোচন করবে।
অনুষ্ঠানে সিভিল অ্যাভিয়েশন অথোরিটি অব বাংলাদেশের সদস্য (অপারেশনস ও পরিকল্পনা) এয়ার কমোডর আবু সাঈদ মাহবুব খান, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম এবং বাংলাদেশে ইথিওপিয়ান এয়ারলাইনসের জেনারেল সেলস এজেন্ট রিদম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহাগ হোসেন অনুষ্ঠানে বক্তব্য দেন।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১২ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৭ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১৭ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১৯ ঘণ্টা আগে