
সংবাদপত্রশিল্পে বিদ্যমান অগ্রিম আয়কর (এআইটি) ও অগ্রিম ভ্যাট (এটি) কমানোর আশ্বাস দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তিনি বলেছেন, ‘ট্যাক্স জিডিপি ও ট্যাক্স রেট বাড়ানোর ক্ষেত্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং এই বিষয়টি আরও বাড়ানোর জন্য গণমাধ্যম আরও সক্রিয় হবে। আমরা এআইটি ও এটি কমানোর বিষয়ে আশ্বাস প্রদান করছি।’
আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের সম্মেলনকক্ষে নোয়াবের সঙ্গে ২০২৫-২৬ অর্থবছরের প্রাক্-বাজেট আলোচনায় এসব কথা বলেন তিনি।
এনবিআরের চেয়ারম্যান বলেন, ‘আমরা চেষ্টা করব সকল পক্ষকে সন্তুষ্ট রেখে সিদ্ধান্ত নিতে, তবে রাষ্ট্রের স্বার্থে যা উপকারী হবে, সে সিদ্ধান্তই গ্রহণ করব। আর যদি কোনো পক্ষের ক্ষতি হয়, তা-ও বাস্তবতার আলোকে আমরা মেনে নেব। সব সময় আইনের সঠিক প্রয়োগই গুরুত্বপূর্ণ।’
নোয়াবের সভাপতি এ কে আজাদ সংবাদপত্রশিল্পের জন্য কিছু প্রস্তাব তুলে ধরেন। তিনি বলেন, নিউজপ্রিন্টের আমদানি শুল্ক ৫ শতাংশ থেকে ২ শতাংশে নামানো, ভ্যাট ১৫ শতাংশের পরিবর্তে ৫ শতাংশ নির্ধারণ এবং সংবাদপত্রশিল্পকে সেবামূলক শিল্প হিসেবে গণ্য করে করপোরেট ট্যাক্স ২৭.৫ শতাংশের পরিবর্তে কমানোর বা পুরোপুরি অবলুপ্তির দাবি জানানো হয়েছে।
এ কে আজাদ বলেন, ‘বর্তমানে ৫ শতাংশ আমদানি শুল্ক থাকলেও বিভিন্ন খরচ যেমন ভ্যাট, অগ্রিম আয়কর, পরিবহন বিমা ইত্যাদির কারণে মোট ল্যান্ডেড ব্যয় ৩০ শতাংশে গিয়ে পৌঁছায়। বর্তমান ডিজিটাল মাধ্যমের বিস্তার এবং অন্যান্য মাধ্যমের দ্রুত অগ্রগতির কারণে সংবাদপত্রশিল্প এখন কঠিন পরিস্থিতির মুখোমুখি। এই অবস্থায় শিল্পটির সুরক্ষা এবং অগ্রগতি নিশ্চিত করার জন্য শুল্ক ও করনীতিতে সংস্কারের প্রয়োজন।’
নোয়াবের সাবেক সভাপতি ও প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান মন্তব্য করেন, ১৬ বছর ধরে সংবাদপত্রশিল্প কোনো সরকারি সহযোগিতা পায়নি, বরং একপেশে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অনেক পত্রিকার সরকারি বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া হয়েছে। ২৭.৫ শতাংশ করপোরেট কর একটি অত্যধিক হার। যদি এটি না কমানো হয়, তাহলে অন্তত একটি যৌক্তিক পরিসরে নির্ধারণ করা উচিত।
ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ বলেন, নিউজপ্রিন্টের দাম ওঠানামা করে, তাই কর আরোপের ক্ষেত্রে সেটি অবশ্যই বিবেচনা করা প্রয়োজন।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৮ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১৯ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
২১ ঘণ্টা আগে