দুই বছরের মধ্যে ১০ লাখ নতুন কর্মসংস্থান তৈরির প্রতিশ্রুতি দিয়ে ই-ক্যাব কার্যনির্বাহী কমিটির নির্বাচনে অগ্রগামী প্যানেল তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে আগামী দুই বছরের (২০২২-২০২৪) জন্য তাদের রূপকল্প তুলে ধরা হয়।
ই-কমার্স খাতে গত কয়েক বছরের অগ্রগতির চিত্র তুলে ধরে প্যানেল মেম্বার ফুডপান্ডার ব্যবস্থাপনা পরিচালক আম্বারিন রেজা বলেন, নির্বাচিত হলে আগামী দুই বছরের মধ্যে পাঁচ বিলিয়ন ডলার ও ১০ লাখ কর্মসংস্থানের ই-কমার্স ইন্ডাস্ট্রি গড়ার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করব আমরা।
অগ্রগামী ইশতেহারে ৭টি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সেগুলো হলো-সদস্যদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন উদ্যোগ, অগ্রাধিকার সেবা নিশ্চিত করা ও স্মার্ট সেক্রেটারিয়েট প্রতিষ্ঠা, দেশীয় পণ্য ও উদ্যোক্তাদের আন্তর্জাতিক পর্যায়ে নেওয়ার জন্য ‘ক্রস বর্ডার পলিসি’ প্রণয়ন ও ডিজিটাল পেমেন্টকে জনপ্রিয় করা, ই-কমার্সের পেনিট্রেশান ১ শতাংশ থেকে ৪ শতাংশে নেওয়া, দেশীয় স্টার্ট-আপের মানোন্নয়ন, বিনিয়োগের উপযোগী করে তোলা ও গ্লোবাল কানেকটিভিটির জন্য স্টার্টআপ অ্যাকাডেমি ও ইনকিউবেশন সেন্টার প্রতিষ্ঠা, ই-বিজনেস সাপোর্ট সেন্টার স্থাপন ও নতুন প্রতিষ্ঠানে অর্থায়নে ঋণের ব্যবস্থা করা, উদ্যোক্তাবান্ধব নীতি প্রণয়নের উদ্যোগ নেওয়া ও বাস্তবায়ন এবং নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন ও ই-কমার্স খাতে তাদের অংশগ্রহণ ৫০ শতাংশে উন্নীত করা।
অনুষ্ঠানে নারীর অংশগ্রহণ বৃদ্ধি ও সদস্য বান্ধব ইক্যাবের কথা উল্লেখ করে অগ্রগামী প্যানেলের প্রধান শমী কায়সার বলেন, আমরা ইক্যাবকে একটি সদস্য বান্ধব অন্তর্ভুক্তিমূলক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। পাশাপাশি জেন্ডার সমতা নিশ্চিত করার জন্য আমরা ই-ক্যাবের সদস্যদের মধ্যে নারীদের অংশগ্রহণ ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ঠিক করেছি।
ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে অগ্রগামী প্যানেলের সদস্যরা তাদের পরিকল্পনার কথা তুলে ধরেন। তারা বলেন, আমরা সবাই যদি একসঙ্গে নির্বাচিত হতে পারি, তাহলে আমাদের কাজগুলো করা অনেক সহজ হয়ে যাবে। আমাদের বিশ্বাস আমাদের পরিকল্পনাগুলো আমরা বাস্তবায়ন করতে পারব।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
২ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৮ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে