কৃষি পণ্য সংরক্ষণে হিমাগার নির্মাণের লক্ষ্যে বিতরণকৃত ঋণ পুনঃতফসিলে বিশেষ ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, ঋণ পুনঃতফসিলে এক বছর গ্রেস পিরিয়ডসহ ১০ বছর অতিরিক্ত সময় পাবেন সংশ্লিষ্ট গ্রাহক।
এসব গ্রাহকের সুদ ও আসল পৃথকভাবে হিসাব করা যাবে। আসল আলাদা করে সুদ ব্লক হিসাব দেখাতে হবে।
চলতি বছরের ৩০ জুন পর্যন্ত বকেয়ার ঋণের ক্ষেত্রে নতুন নির্দেশনা কার্যকর হবে। আর দেনা পরিশোধ করতে হবে প্রতি ছয় মাস হিসাবে।
তবে প্রজ্ঞাপন জারির ৯০ দিনের মধ্যে আবেদন করতে হবে।
এ বিষয়ে আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক একটি প্রজ্ঞাপন দিয়েছে।
এদিকে পৃথক প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বাংলাদেশ থেকে সফটওয়্যার, আইটিএস ও হার্ডওয়্যার রপ্তানির বিপরীতে সরকার নির্ধারিত প্রণোদনা দেবে।
অপর এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, আগামী ১৭ জুলাই (সোমবার) ঢাকা–১৭ আসন এবং পিরোজপুরসহ ৭টি পৌরসভা এবং ১১টি ইউনিয়নের নির্বাচনের দিন সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
৮ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৩ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১৩ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১৫ ঘণ্টা আগে