
সম্প্রতি চীনের হেফেইতে অনুষ্ঠিত জ্যাক গ্লোবাল পার্টনারস কনফারেন্স ২০২৫-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি (ইপিজিপিএলসি)। বাংলাদেশে জ্যাক মটরসের দীর্ঘদিনের পার্টনার এনার্জিপ্যাক।
ইপিজিপিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হুমায়ুন রশিদ এই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। এই অনুষ্ঠানে শতাধিক দেশের ৬০০–এর বেশি অংশীদারকে একত্র করা হয়। এই আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সরকারি কর্মকর্তা, কূটনীতিক ও মোটরগাড়ি খাতের (অটোমোটিভ) উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপস্থিত বিশেষজ্ঞেরা মবিলিটি ও আন্তর্জাতিক সহযোগিতার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন।
‘উই উইল উইন’ (আমরা জিতব) প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা ও নতুন এনার্জিভিত্তিক ভবিষ্যৎ নির্মাণে সমন্বিত (আন্তসীমান্ত) উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
জ্যাক গ্রুপের চেয়ারম্যান জিয়াং জিংচু আন্তর্জাতিক সম্প্রসারণের ওপর কোম্পানির কৌশলগত পরিকল্পনার দিকে জোর দিয়ে বলেন, ‘চীনা অটোমোবাইল কোম্পানিগুলো বিশ্ববাজারে বিশেষ করে নিউ এনার্জি ভেহিকল (এনইভি) খাতে শীর্ষস্থান দখল করতে সক্ষম হয়েছে। জ্যাক স্মার্ট ও টেকসই মবিলিটি নিশ্চিত করতে উদ্ভাবন অব্যাহত রাখবে; পাশাপাশি আন্তর্জাতিক বাজারের জন্য নতুন সুযোগ তৈরি করতে কাজ করে যাবে।
এনার্জিপ্যাক ও জ্যাকের পার্টনারশিপ বাংলাদেশে নতুন বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর ও দক্ষতা উন্নয়নের সুযোগ তৈরি করবে। উভয়ের সম্মিলিত প্রচেষ্টায় অদূর ভবিষ্যতে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় বৈদ্যুতিক গাড়ি অ্যাসেম্বল ও বিক্রির কেন্দ্র (হাব) হিসেবে প্রতিষ্ঠা করতে ভূমিকা রাখবে।
আন্তর্জাতিক পার্টনারশিপ ও নতুন উদ্ভাবনের ওপর গুরুত্বারোপ করার মাধ্যমে কনফারেন্সটি শেষ হয়। একটি স্মার্ট ও সবুজ ভবিষ্যৎ নির্মাণে চীনা প্রতিষ্ঠানটির (জ্যাক) ভিশনের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশে টেকসই পরিবহন সমাধান নিশ্চিত করতে কাজ করে যাবে এনার্জিপ্যাক।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১২ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৭ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১৭ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১৯ ঘণ্টা আগে