আগামীকাল শুক্রবার (২৫ এপ্রিল) থেকে টেলিভিশন এবং ওটিটি প্ল্যাটফর্মে প্রচারিত হতে যাচ্ছে ‘আকিজ টেবিলওয়্যারের আর্ট অব প্লেটিং: সিজন ২’। প্রতি শুক্র ও শনিবার বাংলা ভিশনে রাত ৮টা ১৫ মিনিটে, আরটিভিতে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে, দীপ্ত টেলিভিশনে রাত ৯টা ৩০ মিনিটে এবং একই সঙ্গে প্রতি শুক্র ও শনিবার নতুন পর্ব প্রচারিত হতে যাচ্ছে চরকিতে।
২০২২ সালে সাড়া জাগানো প্রথম সিজনের পর, আর্ট অব প্লেটিং: সিজন ২ হতে যাচ্ছে আরও বড় পরিসরে এবং আরও কঠিন কিছু চ্যালেঞ্জ নিয়ে। প্রতিযোগীরা তাঁদের সৃজনশীলতায় ঐতিহ্য ও উদ্ভাবনের গল্প ফুটিয়ে তুলবে নিজ নিজ প্লেটের ক্যানভাসে।
‘আমরা নতুন প্রজন্মের প্লেটিং শিল্পীদের অনুপ্রাণিত করতে চাই’, বলেন আকিজ বশির গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ খোরশেদ আলম।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিযোগীরা ‘প্লেটিং মায়েস্ট্রো’ খেতাব, ১০ লাখ টাকার পুরস্কার, প্লেটিং কোর্স, মিডিয়া প্রচার ও আকিজ টেবিলওয়্যার ডিনার সেট জিততে লড়াই করবেন।
প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে ১০ লাখ টাকা দেওয়া হবে। দ্বিতীয় পুরস্কার ৫ লাখ টাকা, তৃতীয় পুরস্কার ৩ লাখ টাকা, চতুর্থ-পঞ্চম পুরস্কার ১ লাখ টাকা, সঙ্গে সার্টিফিকেট ও স্বীকৃতি।
প্রতিযোগীরা অনলাইনে নিজেদের প্লেটিংয়ের ছবি জমা দিয়ে যাত্রা শুরু করেন। উত্তীর্ণরা হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে অডিশনে অংশ নেন, যেখানে নান্দনিকতা, কৌশল ও রন্ধনশৈলীর বিচারে তাঁরা নিজেদের প্লেটে শিল্পকর্ম তৈরি করেন।
খাবারের উপস্থাপনার জাদু প্রত্যক্ষ করতে চোখ রাখুন টেলিভিশনের পর্দায় এবং ওটিটি প্ল্যাটফর্মে, যেখানে প্রতিটি প্লেট একটি গল্প এবং যেখানে সৃজনশীলতা সীমাহীন।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
২ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৮ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে