অনিয়ম, দুর্নীতি ও বেনামি ঋণের অভিযোগ থাকায় এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ছয়টি ব্যাংকের নতুন করে ঋণ বিতরণ ও এলসির ওপর বিধিনিষেধ আরোপ করে বাংলাদেশ ব্যাংক। এ জন্য সেসব ব্যাংকের গ্রাহক ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন।
এমন পরিস্থিতিতে ব্যাংকগুলোর এলসি নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে কেন্দ্রীয় ব্যাংকের কাছে দাবি জানিয়েছে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)।
একই সঙ্গে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য তিন হাজার কোটি টাকার সহজ ঋণ চেয়েছে সংগঠনটি। এ ছাড়া রপ্তানি উন্নয়ন তহবিলের সীমা আর না কমানোরও দাবি জানিয়েছে তারা। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে দেখা করতে এসে এসব দাবি জানান সংগঠনটির নেতারা।
বৈঠক সূত্রে জানা যায়, গভর্নরের সঙ্গে দেখা করে বিজিএমইএর নেতারা জানান, সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার কারণে অনেক শিল্পপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই সব প্রতিষ্ঠানকে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে তিন হাজার কোটি টাকার সহজ ঋণের দাবি জানান তাঁরা। এসব ঋণের সুদসহ আগামী ১ বছরের মধ্যে পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়েছেন তাঁরা। দাবির পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বিষয়টি বিবেচনায় নেওয়ার আশ্বাস দেন।
এর আগে দুপুরে আগারগাঁওয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন বিজিএমইএর নেতারা।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
১ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৮ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে