
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আন্তর্জাতিক মান বজায় রাখতে কারিগরি সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশে নতুন আন্তর্জাতিক রুট স্থাপন এবং আঞ্চলিক অ্যাভিয়েশন হাবে পরিণত করার প্রচেষ্টার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
গতকাল সোমবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। বৈঠকে আন্তর্জাতিক ফ্লাইট সম্প্রসারণের জন্য শক্তিশালী বিমানবন্দর নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। এ ছাড়া বাংলাদেশের অ্যাভিয়েশন সেক্টরের আরও উন্নয়ন এবং এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সহায়তা নিয়ে আলোচনা হয়।
আলোচনার একটি উল্লেখযোগ্য বিষয় ছিল ঢাকা ও নিউইয়র্কের মধ্যে সরাসরি ফ্লাইট পুনরায় চালু করা। বাংলাদেশ বিমানকে এই রুটটি পুনরায় চালু করতে যুক্তরাষ্ট্র সরকারের সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রদূত হাস।
যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অথরিটির (এফএএ) গাইডলাইন অনুসরণ করে বাংলাদেশকে ক্যাটাগরি-১-এ উন্নীত করার লক্ষ্যে বেবিচক ও বিমানের বিভিন্ন প্রচেষ্টা সম্পর্কে মার্কিন রাষ্ট্রদূতকে জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান।
বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও বিমানের বহর ও সেবা সম্প্রসারণের জন্য নতুন উড়োজাহাজ কেনার বাণিজ্যিক সক্ষমতা মূল্যায়ন করা হচ্ছে।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৪ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৯ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
২০ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১ দিন আগে