
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিভিন্ন কার্যকর উদ্যোগের ফলে ভ্যাট নিবন্ধনের আওতায় আরও বেশি প্রতিষ্ঠান আসছে। গত ছয় মাসে নতুন প্রতিষ্ঠানের নিবন্ধন ২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যদিও আগস্ট মাসে নিবন্ধনের হার ২৫ শতাংশ নেতিবাচক ছিল।
এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল-আমিন শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।
আল-আমিন শেখ বলেন, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ অনুযায়ী ভ্যাটের আওতা বাড়ানো এবং নতুন নতুন ভ্যাটদাতাকে ভ্যাট নেটে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের বর্তমান চেয়ারম্যান নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন। এর ফলে তিনি দায়িত্ব গ্রহণের পরবর্তী ছয় মাসে পূর্ববর্তী একই সময়ের তুলনায় ২৬ শতাংশ বেশি প্রতিষ্ঠানকে নতুন নিবন্ধন দিতে সক্ষম হয়েছেন।
এনবিআর সূত্রে জানা গেছে, জুলাই-আগস্ট মাসে নিবন্ধনের সংখ্যা কম থাকলেও পরে এনবিআরের কার্যকর উদ্যোগের ফলে নিবন্ধনের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালের আগস্ট মাসে ভ্যাট নিবন্ধনের সংখ্যা ছিল ৫ হাজার ৬৪৪, যা ২০২৪ সালের আগস্টে কমে দাঁড়ায় ৪ হাজার ২২৮ টিতে। অর্থাৎ এ সময়ে নিবন্ধনের হার ২৫ শতাংশ হ্রাস পায়। তবে এনবিআরের নতুন প্রশাসন মাঠপর্যায়ের কর্মকর্তাদের নতুন ভ্যাটদাতা শনাক্ত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করায় আগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত নিবন্ধনের হার ২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এনবিআর ইতিমধ্যে ভ্যাটযোগ্য বার্ষিক টার্নওভার সীমা ৩ কোটি থেকে কমিয়ে ৫০ লাখ টাকা নির্ধারণ করেছে, যেখানে ৩০ লাখ টাকা পর্যন্ত ভ্যাটমুক্ত রাখা হয়েছে।
এদিকে এনবিআর মাঠপর্যায়ের সব কমিশনারকে নতুন নিবন্ধন প্রদান ও রাজস্ব আদায়ের ক্ষেত্রে করদাতাদের সঙ্গে সেবামূলক মনোভাব বজায় রাখার নির্দেশ দিয়েছে। এ ছাড়া কর্মকর্তাদের নতুন ভ্যাটদাতা বাড়ানোর জন্য সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে কাজ করতে বলা হয়েছে। নিবন্ধন বৃদ্ধিতে সফল কর্মকর্তাদের ‘বিশেষ স্বীকৃতি’র ঘোষণাও দেওয়া হয়েছে।
এ বিষয়ে আল-আমিন শেখ বলেন, ভ্যাট নেট সম্প্রসারণে এনবিআর দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছে। বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে আগামী ছয় মাসে নতুন নিবন্ধনের সংখ্যা ৫০ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
এনবিআর সব অংশীজন, ব্যবসায়ী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিদের সহযোগিতা কামনা করছে।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
২ মিনিট আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৬ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২১ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে