
সিটিজেনস ব্যাংক ঢাকা থার্ড ডিভিশন কোয়ালিফাইং ক্রিকেট লিগের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ঢাকার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ প্রধান অতিথি ছিলেন।
এ সময় অন্যদের মধ্যে এম সালাহউদ্দিন চৌধুরী, পরিচালক, বিসিবি ও সভাপতি, সিসিডিএম; মাসুদুজ্জামান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, সিসিডিএম; নিজাম উদ্দিন চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা, বিসিবি; বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সিটিজেনস ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. মোস্তাফিজুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল লতিফ, কোম্পানি সচিব মো. ওয়াহিদ ইমামসহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৪ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৯ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
২০ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১ দিন আগে