ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের নামে থাকা শেয়ারের ৫০ শতাংশ হস্তান্তরের অনুমতি দিয়েছেন হাইকোর্ট। রাসেলের শ্বশুর-শাশুড়ি ও তাঁর ভায়রার করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে কোম্পানির অবসায়ন প্রক্রিয়ায় পক্ষভুক্ত হতে তাঁদের করা আবেদনও মঞ্জুর করেছেন আদালত।
বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষে থাকা আইনজীবী তাপস কান্তি বল জানান, কোম্পানি আইন অনুযায়ী কারা কর্তৃপক্ষের মাধ্যমে তাঁদের আইনজীবীরা রাসেল ও শামীমার সাক্ষর সংগ্রহ করবেন। আদালত বলেছেন, রাসেলের শ্বশুর-শাশুড়ি ও তাঁর ভায়রার নামে হস্তান্তর হওয়া শেয়ার আর কারও নামে হস্তান্তর করতে পারবেন না। আর তাঁরা সব সময় আদালতের নির্দেশে গঠিত বোর্ড এবং অডিটরকে সহযোগিতা করতে হবে। এ ছাড়া ইভ্যালির ভবন মালিককে আগামী বৃহস্পতিবার আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত ৯ ফেব্রুয়ারি রাসেলের শ্বশুর রফিকুল আলম তালুকদার, শাশুড়ি ফরিদা তালুকদার এবং ভায়রা শেয়ার কিনে যুক্ত হতে আবেদন করেন। তখন আদালত তাঁদের হলফনামা আকারে আবেদন জমা দিতে নির্দেশ দেন। তার আগে ৭ ফেব্রুয়ারি হাইকোর্ট রাসেল ও তাঁর স্ত্রী, তাঁদের সন্তান, তাঁদের মা-বাবা, শ্বশুর-শাশুড়িসহ পরিবারের সদস্য এবং ইভ্যালির কার্যক্রম পরিচালনা করা ভবন মালিকের ব্যক্তিগত ও ব্যবসায়িক ব্যাংক হিসাব কেন জব্দ করা হবে না, তা জানতে চেয়ে দুই সপ্তাহের রুল জারি করেন।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
৪ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
২০ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে