বাংলাদেশে বেসরকারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি ও ঢাকা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক পদে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে সম্প্রতি নিয়োগ পেয়েছেন মোহাম্মদ মামদুদুর রশীদ। এর আগে তিনি ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া ইউসিবি এবং ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
মামদুদুর রশীদের কর্মজীবন শুরু হয় ১৯৯৫ সালে বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান সিটিব্যাংক এনএ বাংলাদেশে যোগদানের মাধ্যমে। সিটিব্যাংক এনএতে ১৫ বছর দায়িত্ব পালনকালে তিনি সিটিব্যাংক এনএ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের করপোরেট ও ইনস্টিটিউশনাল ব্যাংকিং ব্যবসায় প্ল্যানিং বিভাগের প্রধান ছিলেন।
অন্যদিকে ঢাকা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন শেখ মোহাম্মদ মারুফ। এর আগে তিনি সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও চিফ বিজনেস অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৯৫ সালে তিনি আমেরিকান এক্সপ্রেস ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে ক্যারিয়ার শুরু করেন শেখ মোহাম্মদ। তিনি ২০১২ সাল থেকে সিটি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হোলসেল ব্যাংকিং প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
৩ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৯ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে