
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এবং রবি আজিয়াটার সঙ্গে করপোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ রোববার এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি বেবিচকের সদর দপ্তরে অনুষ্ঠিত হয়।
করপোরেট চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া ওএসপি, বিইউপি, এনডিসি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি। ওই অনুষ্ঠানে বেবিচকের পক্ষে সদস্য (এটিএম) এয়ার কমোডর এ কে এম জিয়াউল হক বিইউপি, এএফডব্লিউসি, পিএসসি, এবং রবি আজিয়াটার পক্ষে Axentec PLC-এর ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার আদিল হোসেন নোবেল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।
এই চুক্তির মাধ্যমে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, রবি আজিয়াটার করপোরেট সংযোগ ব্যবহারের বিভিন্ন সুবিধাসমূহ যেমন ভয়েস, ডেটা এবং ইন্টারনেট অব থিংস (আইওটি) পরিষেবাসহ অত্যাধুনিক সেবাসমূহ পাবে। এ ছাড়া আরও নতুন পরিষেবার সুযোগ এবং প্রযুক্তিগত সমাধান বৃদ্ধি পাবে, যা সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল করবে।
করপোরেট চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেবিচক এবং রবি আজিয়াটার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৪ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৯ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
২০ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১ দিন আগে